শুক্রবার, জুন ৫, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   সারাদেশ
অনলাইন জুয়ারি ও মাদক ব্যবসায়ীদের ধরিয়ে দিলে পুরস্কার ঘোষণা
  Date : 05-06-2026

মােঃ জানে আলম সাকী, ঢাকা : ​ময়মনসিংহের ভালুকায় অনলাইন জুয়া ও মাদকের বিস্তার রোধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য ফখরউদ্দিন আহমেদ। বুধবার (৩ জুন) সন্ধ্যায় উপজেলার কাচিনা ইউনিয়নের তমাট ইসলামিয়া দাখিল মাদ্রাসা মাঠে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলে তিনি এই ঘোষণা দেন।

​অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফখরউদ্দিন আহমেদ বলেন, "যুব সমাজকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে মাদক ও অনলাইন জুয়া। এদের বিরুদ্ধে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।"

​তিনি ঘোষণা দেন যে, অনলাইন জুয়ার সঙ্গে জড়িত ব্যক্তি এবং মাদক ব্যবসায়ীদের সঠিক তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরিয়ে দিতে পারলে তথ্যদাতাকে যথাযথভাবে পুরস্কৃত করা হবে। সমাজকে মাদক ও অনলাইন জুয়ার অভিশাপ থেকে মুক্ত করতে জনগণের সহযোগিতা অত্যন্ত জরুরি বলেও তিনি উল্লেখ করেন।

​সংসদ সদস্য আরও বলেন, "মাদক ও জুয়ামুক্ত ভালুকা গড়তে প্রশাসন, জনপ্রতিনিধি ও সাধারণ জনগণকে একযোগে কাজ করতে হবে। অপরাধীদের কোনো রকম ছাড় দেওয়া হবে না।"

​সবশেষে তিনি স্থানীয়ভাবে মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি অপরাধীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে সংশ্লিষ্ট সবার প্রতি উদাত্ত আহ্বান জানান।



সংবাদটি পড়া হয়েছে মোট : 1
  
  সর্বশেষ
অনলাইন জুয়ারি ও মাদক ব্যবসায়ীদের ধরিয়ে দিলে পুরস্কার ঘোষণা
আগের দামেই বিদ্যুৎ পেতে যাচ্ছেন নিম্ন আয়ের গ্রাহকেরা: দাম প্রত্যাহারের আবেদন পিডিবির
গোপালগঞ্জে এমপির হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগ দিলেন আওয়ামী লীগের ১২০০ নেতা-কর্মী
যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, পুরোনো নেতৃত্বেই বিএনপির আস্থা

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308