শনিবার, জুলাই ৪, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   রাজনীতি
ভোটার হতে প্রবাসী বাংলাদেশিদের বাধ্যতামূলক চারটি তথ্য জমা দিতে হবে: ইসির নির্দেশনা
  Date : 19-05-2026

খোকন মাহমুদ মানবাধিকার খবর প্রতিনিধিঃ ৯টি দেশে চলছে ভোটার নিবন্ধন কার্যক্রম, আরও ৪০টি দেশে সম্প্রসারণের পরিকল্পনা নির্বাচন কমিশনের  প্রবাসে ভোটার হতে চাইলে চারটি প্রধান তথ্য জমা দেওয়া বাধ্যতামূলক বলে জানিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। প্রবাসে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে হলে অনলাইনে পূরণকৃত ফরম-২(ক), মেয়াদ সম্বলিত বাংলাদেশি পাসপোর্ট, অনলাইন জন্মনিবন্ধন সনদ এবং পাসপোর্ট সাইজের রঙিন ছবি সংশ্লিষ্ট নিবন্ধন কেন্দ্রে জমা দিতে হবে। নির্বাচন কমিশন এসব তথ্য বাধ্যতামূলক হিসেবে নির্ধারণ করেছে এবং সংশ্লিষ্ট মাঠ কর্মকর্তাদের কাছে এ সংক্রান্ত নির্দেশনাও পাঠানো হয়েছে। অতিরিক্ত প্রযোজ্য তথ্যপত্রের তালিকা বাধ্যতামূলক চারটি তথ্যের পাশাপাশি কিছু প্রযোজ্য ক্ষেত্রে অতিরিক্ত তথ্যও জমা দিতে হতে পারে। সেগুলোর মধ্যে রয়েছে: চট্টগ্রাম অঞ্চলের নির্দিষ্ট ৫৬টি উপজেলা/থানার নাগরিকদের জন্য বিশেষ তথ্য ফরম শিক্ষা সনদ (এসএসসি/সমমান, জেএসসি, পিএসসি) পিতা-মাতার এনআইডি, প্রয়োজনে মৃত্যুসনদ ড্রাইভিং লাইসেন্স বা টিআইএন নম্বর (যদি প্রযোজ্য হয়) দ্বৈত নাগরিকত্ব সনদ (বিশেষ কিছু দেশের ক্ষেত্রে)

নিকাহনামা ও স্বামী-স্ত্রীর এনআইডি (যদি প্রযোজ্য হয়) পৌরসভার নাগরিকত্ব সনদ (কাউন্সিলর/চেয়ারম্যান/মেয়র/সিইও কর্তৃক ইস্যুকৃত) ইউটিলিটি বিলের কপি (বিদ্যুৎ, পানি, গ্যাস) ভাড়াটিয়া হলে বাড়িভাড়ার চুক্তিপত্র ও বাড়িওয়ালার অনাপত্তিপত্র এই অতিরিক্ত তথ্যগুলো বাধ্যতামূলক না হলেও, যথাসম্ভব জমা দিতে উৎসাহিত করা হচ্ছে। প্রয়োজনে প্রবাসীর দেশে বসবাসরত আত্মীয়ের মাধ্যমে এসব তথ্য সংশ্লিষ্ট উপজেলা কর্মকর্তার কাছে জমা দেওয়া যাবে। ৯টি দেশে ভোটার নিবন্ধন, লক্ষ্য আরও ৪০টি বর্তমানে সংযুক্ত আরব আমিরাত, ইতালি, যুক্তরাজ্য, সৌদি আরব, কাতার, কুয়েত, মালয়েশিয়া, কানাডা ও অস্ট্রেলিয়ায় বাংলাদেশি দূতাবাসগুলোর মাধ্যমে ভোটার নিবন্ধনের কার্যক্রম চালাচ্ছে নির্বাচন কমিশন। এসব দেশে প্রবাসীরা অনলাইনে আবেদন করে দূতাবাসে গিয়ে ছবি তুলে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করছেন। ইসির তথ্যমতে, এ পর্যন্ত প্রায় অর্ধলক্ষ ভোটার আবেদন জমা পড়েছে। ভবিষ্যতে এই কার্যক্রম আরও ৪০টি দেশে সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে, যাতে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা বাংলাদেশি



সংবাদটি পড়া হয়েছে মোট : 67
  
  সর্বশেষ
ধানক্ষেতে কাদার নিচে লুকিয়ে রাখা হয়েছিল ১০১ ভরি স্বর্ণ, কৃষক ছদ্মবেশে পালানোর সময় চোরাকারবারি আটক
খামেনির শেষ বিদায়ে অংশ নেয়নি সৌদি, কুয়েত ও কাতারসহ উপসাগরীয় দেশগুলো
প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
বিশেষ প্রণোদনা` পাচ্ছেন গোলাম আজমের ছেলে আযমী

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308