মনোয়ার ইমাম,কলকাতা:- সম্প্রতি পশ্চিম বাংলার ২৯৪টি বিধান সভার নির্বাচনের মধ্য ২৯৩টি বিধান সভার নির্বাচন হয় গত ২৯শে এপ্রিল। এই নির্বাচনে ভারতের জনতা পার্টি অথাৎ বিজেপি নেতৃত্ব সরকার গঠন হয়। পশ্চিম বাংলার নির্বাচনে একা বিজেপি পায় ২৯৩টি র মধ্যে ২০৭টি আসন। এবং তৃনমূল কংগ্রেস পায় ৮০টি আসন। এবং বামফ্রন্টের দখল করে একটি এবং আই এস এফ পায় ১টি গন উন্নয়ন পার্টি হুমায়ূন কবীর এর দখল করে দুটি। এবং ভারতের জাতীয় কংগ্রেস পায় দুটি আসন। বিভিন্ন অনিয়ম ও ফলতার তৃনমূল কংগ্রেসের বুথ দখল কে কেন্দ্র করে ভোট গ্রহণ হয় নি। সেই ভোট গ্রহণ সম্পন্ন হবে আগামী ২১শে মে। এই দিন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ফলতা বিধান সভা কেন্দ্র এর দলীয় বিজেপি প্রার্থী দেবাঙ্গশু পান্ডা র সমর্থনে বিশাল জনসভায় ভাষণ দিতে গিয়ে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন ফলতার গন দেবতা বহু দিন ধরেই তাদের ভোট প্রয়োগ করতে পারেনি। এবার তারা যুক্ত হস্তে ভোট দিতে পারবেন।আমি কথা দিচ্ছি এই ঐতিহাসিক গঙ্গা নদীর সন্নিহিত ফলতার উন্নয়ন ও বিকাশের ক্ষেত্রে অনেক অনেক কাজ করা হবে। ফলতার উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করতে তিনি এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাস্ট্র মন্ত্রী শ্রী অমিত শাহ এবং কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সহ কেন্দ্রীয় সরকারের বড় ভূমিকা পালন করবে। ফলতার মানুষের দীর্ঘ সময় ধরে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে না পারার কারণ হল এই লোকসভার এম পি অভিষেক ব্যানার্জি এবং ফলতার তৃনমূল কংগ্রেসের জঙ্গি নেতা জাহাঙ্গীর খান এর জন্য।আপনারা নির্ভয়ে ভোট দিন। আপনাদের জন্য আমি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করতে সবধরনের সহযোগিতা করবো। আমাদের প্রার্থী ডায়মন্ড হারবার মহাকুমা আদালত এর এডভোকেট দেবাঙ্গশু পান্ডা। তাকে জয়ী করে ফলতার উন্নয়ন কে মজবুত করুন। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত দক্ষিণ চব্বিশ পরগনা জেলা বিজেপি র নেতৃবৃন্দ। এবং ডায়মন্ড হারবার জেলা মন্ডল কমিটির সভাপতি ও মথুরাপুর লোকসভার মন্ডল কমিটির সভাপতি সহ অন্যান্য বিজেপি র স্থানীয় নেতৃবৃন্দ।
আজকের এই অনুষ্ঠানের আগে তিনি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর জেলা পুলিশ এবং সুন্দর বন জেলা পুলিশ এবং ডায়মন্ড হারবার জেলা পুলিশের আধিকারিকদের সাথে মিলিত হয়। পশ্চিম বাংলার নির্বাচন পরবর্তী হিংসা বন্ধ করতে এবং অপরাধীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেয়া র জন্য এবং এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সবধরনের সহযোগিতা করবেন বলে জানিয়েছেন।