| |
| জনগণের দাবি থাকলে কুমিল্লা বিভাগ হবে: প্রধানমন্ত্রী |
| |
|
|
|
|
|
|
|
| |
| |
|
| |
| |
| মওদুদ আব্দুল্লাহ শুভ্র ( বিশেষ প্রতিনিধি) : কুমিল্লাকে বিভাগ করার দাবি জনগণের চাহিদা অনুযায়ী বিবেচনা করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। শনিবার (১৬ মে) কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে বিএনপি আয়োজিত এক পথসভায় তিনি এ কথা বলেন। চাঁদপুর সফরের পথে সংক্ষিপ্ত যাত্রাবিরতিতে তিনি ওই সভায় অংশ নেন। সভায় স্থানীয় নেতাকর্মীরা ‘কুমিল্লা বিভাগ চাই’ স্লোগান দিলে প্রধানমন্ত্রী বলেন, জনগণের দাবি যদি ঐক্যবদ্ধভাবে ওঠে, তাহলে তা বাস্তবায়ন করা হবে। বিএনপি জনগণের প্রতিশ্রুতি বাস্তবায়নে বিশ্বাসী বলেও মন্তব্য করেন তিনি। তিনি আরও বলেন, দেশের পুনর্গঠন এখন সময়ের দাবি। জনগণের সহযোগিতা ছাড়া এককভাবে কোনো সরকারই উন্নয়ন কার্যক্রম সম্পন্ন করতে পারে না। এ সময় কুমিল্লায় একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়ার কথাও জানান প্রধানমন্ত্রী। বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন। এর আগে সকালে রাজধানীর গুলশানের বাসভবন থেকে চাঁদপুরের উদ্দেশে রওনা দেন তিনি। সফরকালে কুমিল্লা ও চাঁদপুরে একাধিক উন্নয়ন ও রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে।
|
| |
|
|
|
| |
|
|
Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308
|
|
| |
|