শনিবার, জুন ২০, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   রাজনীতি
ভুল তথ্য র ভিত্তিতে নিউজ দেওয়ায় বিভ্রান্ত মগরাহাট পশ্চিম
  Date : 16-02-2026

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম : গতকাল সন্ধ্যায় দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মগরাহাট পশ্চিমের উস্তি ব্লক উন্নয়ন বোর্ড এর সদস্য ও তৃনমূল দলের নেতা শ্রী মানবেন্দ্র মন্ডল সাথে ইয়ার পুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা আফতাব উদ্দিন সর্দার কে নিয়ে একটি ঝামেলা র নিউজ পরিবেশন করা হয়।যাহা ভুল তথ্য র ভিত্তিতে করা হয়। কিন্তু এই খবর ছড়িয়ে পড়লে এলাকায় বিরুপ প্রতিক্রিয়া শুরু হয়।যিনি এই ঘটনার কথা জানান তিনি একজন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদ এর সদস্য। পরবর্তী সময়ে এই খবরটি ঠিক নয় এবং আফতাব উদ্দিন সর্দার কে গ্রেফতার করা হয়নি বলে জানিয়েছেন ডায়মন্ড হারবার জেলা পুলিশের অধীনে উস্তি থানার ওসি শ্রী রাহুল মন্ডল। তিনি বলেন যে খবর টি সত্যি নয়। উভয় পক্ষেরই থানায় ডেকে মিমাংসা করে দেওয়া হয়েছে। এবং নিজেদের মধ্যে ভুলবোঝাবুঝি দূর করতে সাহায্য করছেন দুই পক্ষ।এই ঘটনার পর নিউজ দাতা মনোয়ার ইমাম নিজের ভুল বুঝতে পেরে তিনি উস্তি থানার ওসি শ্রী রাহুল মন্ডল কথায় নিজের পোস্ট থেকে নিউজ টি ডিলিট করে দেয়। এবং ভুল তথ্য র ভিত্তিতে খবর দেওয়ার কারণে দেশ ও জাতির কাছে ক্ষমা প্রার্থনা করে। তার পরে কিছু অসাধু মানুষ এই খবরটি নিয়ে বিভ্রান্তি করার চেষ্টা করছে। এমন ঘটনা এড়াতে আফতাব উদ্দিন সর্দার ও মানবেন্দ্র মন্ডল সাথে কোন ঝামেলা নেই বলে জানিয়েছেন তাদের ঘনিষ্ঠ মহল হতে। তবে মিথ্যা খবর যিনি পরিবেশন করেছেন ও তথ্য দিয়েছেন তার দায়িত্ব তার।যাই হোক এখন পর্যন্ত কোনো ঝামেলা নেই বলে জানা গেছে।।



সংবাদটি পড়া হয়েছে মোট : 103
  
  সর্বশেষ
২০৩৫ সালের মধ্যে বিমানের বহর ৪৭ উড়োজাহাজে উন্নীত করার পরিকল্পনা
ঢাকা থেকে ঝালকাঠি জেলা যুবলীগের আহ্বায়ক জাকির আটক
পরীমণি ইস্যুতে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর
এসএসএফের ফায়ারিং রেঞ্জে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308