শুক্রবার, জুন ১৯, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   সারাদেশ
পরীমণি ইস্যুতে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর
  Date : 19-06-2026

মােঃ জানে আলম সাকী  ঢাকা:-    চিত্রনায়িকা পরীমণির সঙ্গে ‘বিবাহবহির্ভূত অনৈতিক সম্পর্ক’ স্থাপন এবং এর ফলে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) মো. গোলাম সাকলায়েনকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। সর্বশেষ তিনি ঝিনাইদহ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন।

​স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।

​প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, এডিসি হিসেবে দায়িত্ব পালনের সময় মো. গোলাম সাকলায়েন চিত্রনায়িকা পরীমণির সঙ্গে নৈতিকতাবহির্ভূত ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন। পরীমণির সঙ্গে তাঁর বিবাহবহির্ভূত সম্পর্ক, জন্মদিন উদযাপন এবং সরকারি বাসভবনে স্ত্রীর অনুপস্থিতিতে সময় কাটানোর বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। এতে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বলে প্রজ্ঞাপনে বলা হয়।

​এই ঘটনার পরিপ্রেক্ষিতে ২০২৩ সালের ২০ ফেব্রুয়ারি সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী ‘অসদাচরণ’-এর অভিযোগে তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়। পরবর্তীতে অভিযোগের জবাব, ব্যক্তিগত শুনানি ও তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা অভিযোগটি প্রমাণিত হয়েছে বলে মতামত দেন। এর প্রেক্ষিতে তাঁকে দ্বিতীয় দফা কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয় এবং বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরামর্শ নেওয়া হয়। পিএসসিও তাঁর বিরুদ্ধে ‘বাধ্যতামূলক অবসর’ সূচক গুরুদণ্ড আরোপ করা যেতে পারে বলে মতামত প্রকাশ করে।

​সবশেষে নিয়োগকারী কর্তৃপক্ষ হিসেবে রাষ্ট্রপতি গত ১৭ জুন এ শাস্তির অনুমোদন দেন। সেই সিদ্ধান্ত অনুযায়ী, মো. গোলাম সাকলায়েনকে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর সংশ্লিষ্ট বিধান অনুযায়ী চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। আদেশটি অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।



সংবাদটি পড়া হয়েছে মোট : 4
  
  সর্বশেষ
২০৩৫ সালের মধ্যে বিমানের বহর ৪৭ উড়োজাহাজে উন্নীত করার পরিকল্পনা
ঢাকা থেকে ঝালকাঠি জেলা যুবলীগের আহ্বায়ক জাকির আটক
পরীমণি ইস্যুতে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর
এসএসএফের ফায়ারিং রেঞ্জে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308