শুক্রবার, জুন ১৯, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   সারাদেশ
ঢাকা থেকে ঝালকাঠি জেলা যুবলীগের আহ্বায়ক জাকির আটক
  Date : 19-06-2026

মােঃ জানে আলম সাকী, ঢাকা:-   রাজধানী ঢাকা থেকে ঝালকাঠি জেলা যুবলীগের আহ্বায়ক রেজাউল করিম জাকিরকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে শাহবাগ থানাধীন পিজি হাসপাতালের সামনে থেকে তাকে আটক করা হয়।

​আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান। তিনি জানান, আটক যুবলীগ নেতা রেজাউল করিম জাকিরের বিরুদ্ধে ঝালকাঠিতে একাধিক মামলা রয়েছে।

​পরিচয় ও রাজনৈতিক পটভূমি

​আটক রেজাউল করিম জাকির ঝালকাঠি পৌর শহরের বিকনা এলাকার মো. সুলতান হাওলাদারের ছেলে। তিনি ২০২০ সালের ৬ আগস্ট থেকে ঝালকাঠি জেলা যুবলীগের আহ্বায়কের দায়িত্ব পালন করে আসছিলেন। এ ছাড়া তিনি ঝালকাঠি পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন।

​আত্মগোপনে ছিলেন দীর্ঘদিন

​পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই তিনি গ্রেফতার এড়াতে আত্মগোপনে ছিলেন। দীর্ঘ দিন আত্মগোপনে থাকার পর অবশেষে ডিবি পুলিশের অভিযানে তিনি ধরা পড়লেন।



সংবাদটি পড়া হয়েছে মোট : 3
  
  সর্বশেষ
২০৩৫ সালের মধ্যে বিমানের বহর ৪৭ উড়োজাহাজে উন্নীত করার পরিকল্পনা
ঢাকা থেকে ঝালকাঠি জেলা যুবলীগের আহ্বায়ক জাকির আটক
পরীমণি ইস্যুতে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর
এসএসএফের ফায়ারিং রেঞ্জে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308