রবিবার, আগস্ট ৯, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   জাতীয়
বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক বিক্ষোভ, ১৫ কারখানা ছুটি ঘোষণা
  Date : 06-01-2025

গাজীপুর প্রতিনিধি:গাজীপুরের কাশিমপুর জিরানী এলাকায় বাৎসরিক বেতন বৃদ্ধির দাবিতে আইরিশ ফ্যাশন লিমিটেডের শ্রমিকেরা সকাল থেকে বিক্ষোভ শুরু করেন। তাদের বিক্ষোভের কারণে আশপাশের ১৫ টি কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।আন্দোলনকারী শ্রমিকেরা জানায়, আগে যাঁরা চাকরি নিয়েছেন, তারাও শ্রমিক, আমরা নতুন যাদের ৭-৮ মাস হয়ে গেছে, আমরাও তো শ্রমিক। অন্যদের বেতন বৃদ্ধি করতে হলে আমাদেরও বেতন বৃদ্ধি করতে হবে।গাজীপুর শিল্প পুলিশের সহকারি পুলিশ সুপার আবু তালেব জানান,কারখানা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে।তিনি বলেন, আইরিশ ফ্যাশন লিমিটেডের শ্রমিকদের সাথে মালিক পক্ষের এখনো কোনো সমস্যা সমাধান হয়নি। সমাধানের চেষ্টা করছে মালিক পক্ষ। আইরিশ ফ্যাশন লিমিটেড কারখানার শ্রমিকেরা দাবি, কারখানায় পুরাতনদের বেতন বৃদ্ধি করা হলে নতুন যোগাদান কৃতদের বেতন বাড়াতে হবে। এ দাবিতে গতকাল সকাল থেকে বিক্ষোভ শুরু করেন তাঁরা। পরে তাঁরা আশপাশের ১৫ কারখানার সামনে বিক্ষোভ শুরু করে। ওইসব কারখানার কর্তৃপক্ষ তাদের কারখানা ছুটি ঘোষণা করতে বাধ্য হয়েছে।এ বিষয়ে কথা বলতে আইরিশ ফ্যাশন লিমিটেডের  কর্তৃপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করে বক্তব্য পাওয়া যায়নি।উল্লেখ্য, আশপাশের ছুটি ঘোষিত পনেরো কারখানার নাম জানাতে পারেনি শিল্প পুলিশ।



সংবাদটি পড়া হয়েছে মোট : 802
  
  সর্বশেষ
আলহামদুলিল্লাহ, গোপালগঞ্জ-২ আসনের এমপি ডা. কে এম বাবরের অপারেশন সফল দ্রুত সুস্থতা কামনায় গোপালগঞ্জবাসীসহ সর্বস্তরের মানুষের দোয়া
জনতা ব্যাংক কোন পথে চলছে?
সাতক্ষীরায় হাসপাতালে রোগী সেজে চুরি, টাকা-মোবাইলসহ আটক ৩
আলহামদুলিল্লাহ, গোপালগঞ্জ-২ আসনের এমপি ডা. কে এম বাবর ভাইয়ের অপারেশন সফল

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308