সোমবার, নভেম্বর ৯, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   জাতীয়
মানবাধিকার খবর পত্রিকার ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী, ১০ বিশ্ব মানবাধিকার দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে সাধারণ সভা অনুষ্ঠিত
  Date : 09-11-2026

নিজস্ব প্রতিবেদক

 গত ৮ নভেম্বর মানবাধিকার খবর পত্রিকার ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী, ১০ বিশ্ব মানবাধিকার দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে সাধারণ সভা অনুষ্ঠিত হয় রাজধানীর পুরানা পল্টনের হোটেল প্রীতমের (সুরমা রেস্টুরেন্ট) দ্বিতীয় তলায় দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানবাধিকার খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ রিয়াজ উদ্দিন।

আয়োজকদের ঘোষিত কর্মসূচি অনুযায়ী, বিকেল ৩টায় পত্রিকার সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়। বিকেল ৪টায় ২০টি ক্যাটাগরিতে মানবাধিকার পদক ও বিশেষ সম্মাননা-২০২৬ প্রদান উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। বিকেল ৫টায় বিশ্ব মানবাধিকার দিবস ও পত্রিকার ১৪ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সন্ধ্যা ৬টায় মানবাধিকার খবর পত্রিকার কলকাতা প্রতিনিধির সাংবাদিকতা জীবনের ৫৮ বছর পূর্তি উপলক্ষে তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। একই সময়ে পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ রিয়াজ উদ্দিনের ৫০ বছরে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়।

দিনের শেষ পর্বে সন্ধ্যা ৭টায় বিশিষ্ট শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজের আয়োজন করা হয়। এসব কর্মসূচির মধ্য দিয়ে পত্রিকার ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এবং আসন্ন ‘হিউম্যান রাইটস অ্যাওয়ার্ডস-২০২৬’ আয়োজনের প্রস্তুতি ও কার্যক্রম তুলে ধরা হয়।

২০ ক্যাটাগরিতে ‘হিউম্যান রাইটস অ্যাওয়ার্ডস-২০২৬’ দেবে মানবাধিকার খবর

মানবাধিকার সংরক্ষণ, সামাজিক উন্নয়ন, মানবিক কর্মকাণ্ড এবং বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ২০টি ক্যাটাগরিতে পদক ও বিশেষ সম্মাননা প্রদান করতে যাচ্ছে ‘মানবাধিকার খবর’ পত্রিকা। পত্রিকাটির ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বিশ্ব মানবাধিকার দিবস-২০২৬ উপলক্ষে আগামী ১০ ডিসেম্বর আয়োজন করা হবে ‘হিউম্যান রাইটস অ্যাওয়ার্ডস-২০২৬’।

এ উপলক্ষে দেশ-বিদেশের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান ও ব্যক্তিদের কাছ থেকে স্পন্সরশিপ এবং সম্মাননা প্রত্যাশী আগ্রহী প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করেছে আয়োজক কর্তৃপক্ষ। আগ্রহী প্রার্থীদের নিজ নিজ কর্মক্ষেত্রে অবদানের বিস্তারিত বিবরণসহ আগামী ৩০ নভেম্বর ২০২৬-এর মধ্যে আবেদন জমা দিতে হবে।

২০টি ক্যাটাগরিতে দেওয়া হবে পদক ও বিশেষ সম্মাননা

এবারের আয়োজনে স্বাস্থ্য ও চিকিৎসা, শিক্ষা ও সাহিত্য, কৃষি, ব্যাংক-বীমা ও আর্থিক প্রতিষ্ঠান, মিডিয়া, মানবাধিকার রক্ষায় ব্যক্তি ও প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, পরিবেশ সংরক্ষণ, শিল্প উদ্যোক্তা, ক্রীড়া ব্যক্তিত্ব, সংগীত, অভিনয়, উপস্থাপনা, নারী উদ্যোক্তা, মডেল, আবৃত্তি, কনটেন্ট ক্রিয়েটর, শান্তি প্রতিষ্ঠায় অবদান, সমাজসেবা এবং রূপসজ্জা ও ফ্যাশন ডিজাইন—এই ২০টি ক্যাটাগরিতে পদক ও বিশেষ সম্মাননা প্রদান করা হবে।

আয়োজকদের প্রত্যাশা, এ উদ্যোগের মাধ্যমে মানবাধিকার প্রতিষ্ঠা, সামাজিক কল্যাণ, মানবিক মূল্যবোধের বিকাশ এবং বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণী ব্যক্তি ও প্রতিষ্ঠানের কর্মকাণ্ডকে আরও উৎসাহিত করা সম্ভব হবে।



সংবাদটি পড়া হয়েছে মোট : 64
  
  সর্বশেষ
কক্সবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় ২৮ আসামি গ্রেপ্তার
মানবাধিকার খবর পত্রিকার ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী, ১০ বিশ্ব মানবাধিকার দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে সাধারণ সভা অনুষ্ঠিত
আজ মানবাধিকার খবরের ১৪ বছর পূর্তি ও ১০ ডিসেম্বর-২০২৬ বিশ্ব মানবাধিকার দিবস পালন উপলক্ষে সাধারণ সভার আয়োজন
কক্সবাজার সাংবাদিক কল্যাণ সমবায় সমিতির নতুন কমিটি গঠিত

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308