রবিবার, নভেম্বর ৮, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   জাতীয়
আজ মানবাধিকার খবরের ১৪ বছর পূর্তি ও ১০ ডিসেম্বর-২০২৬ বিশ্ব মানবাধিকার দিবস পালক উপলক্ষে সাধারণ সভার আয়োজন
  Date : 08-11-2026

হুমায়ুন করিব:

মানবাধিকার খবর পত্রিকার ১৪ বছর পূর্তি উপলক্ষে আজ ৮ নভেম্বর ২০২৬, রবিবার, রাজধানী ঢাকায় নৈশভোজ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

রাজধানীর পুরানা পল্টনের হোটেল প্রীতম (সুরমা রেস্টুরেন্ট)-এ এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে দেশ-বিদেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিক, মানবাধিকারকর্মী, আমন্ত্রিত অতিথি ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত থাকবেন।

আয়োজক সূত্রে জানা যায়, বিকেল ৪টায় ২০ ক্যাটাগরিতে মানবাধিকার পদক ও ‘মানবিক মানুষ-২০২৬’ সম্মাননা প্রদান উপলক্ষে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হবে। সন্ধ্যা ৫টায় বিশ্ব 10 ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস পালন ও মানবাধিকার খবরের ১৪ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সন্ধ্যা ৬টায় প্রথম আলো ও মানবাধিকার খবরের কলকাতা প্রতিনিধি অমর সাহার সাংবাদিকতার পাঁচ বছর পূর্তি উপলক্ষে শুভেচ্ছা জ্ঞাপন করা হবে। সন্ধ্যা ৭টায় বিশিষ্ট শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানটি মানবাধিকার চর্চা, গণমাধ্যমের ভূমিকা এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সাংবাদিক ও মানবাধিকারকর্মীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন আয়োজকরা।

মানবাধিকার খবরের সম্পাদক ও প্রকাশক মো. রিয়াজ উদ্দিন অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি, শুভাকাঙ্ক্ষী, সাংবাদিক ও সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে আমন্ত্রণ জানিয়েছেন।



সংবাদটি পড়া হয়েছে মোট : 4
  
  সর্বশেষ
আজ মানবাধিকার খবরের ১৪ বছর পূর্তি ও ১০ ডিসেম্বর-২০২৬ বিশ্ব মানবাধিকার দিবস পালক উপলক্ষে সাধারণ সভার আয়োজন
কক্সবাজার সাংবাদিক কল্যাণ সমবায় সমিতির নতুন কমিটি গঠিত
কক্সবাজারে সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযান: একদিনে ৩৮ আসামি গ্রেপ্তার
কেরানীগঞ্জে ডিবি পুলিশের বিশেষ অভিযান: ১৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308