মােঃ জানে আলম সাকী,ঢাকা।
ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) দক্ষিণের বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ মোহাম্মদ আরাফাত (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) রাত ১১টা ৫০ মিনিটে ঢাকার কেরানীগঞ্জ মডেল থানাধীন জিনজিরা জনি টাওয়ারের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।
ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার জনাব শামীমা পারভীনের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ)-এর অফিসার ইনচার্জ (ওসি) জনাব আশফাক রাগীব হাসানের নেতৃত্বে ডিবি পুলিশের একটি চৌকস দল বিশেষ অভিযানটি পরিচালনা করে। অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ মোহাম্মদ আরাফাতকে আটক করতে সক্ষম হয় পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, মাদকবিরোধী অভিযান ও মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের এ বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে গ্রেপ্তারকৃত ব্যক্তির কাছ থেকে ১৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় কেরানীগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
মাদকমুক্ত সমাজ গঠনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।