সভাপতি জি এ এম আশেক উল্লাহ, সাধারণ সম্পাদক আবদুর রহমান
মােঃ জানে আলম সাকী, ঢাকা।
কক্সবাজার সাংবাদিক কল্যাণ সমবায় সমিতির ২০২৬-২০২৭ মেয়াদের নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক নয়া দিগন্তের কক্সবাজার অফিসপ্রধান অ্যাডভোকেট জি এ এম আশেক উল্লাহ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দেশ টিভির কক্সবাজার প্রতিনিধি আবদুর রহমান।
গত ৬ নভেম্বর সন্ধ্যায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় উপস্থিত সদস্যদের মতামত ও কণ্ঠভোটের মাধ্যমে ১২ সদস্যবিশিষ্ট এ নতুন কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হয়েছেন সহসভাপতি মোহাম্মদ উর রহমান মাসুদ (দৈনিক নিরপেক্ষ ও দি ইভিনিং নিউজ) এবং কোষাধ্যক্ষ ইসলাম মাহমুদ (দৈনিক মানবকণ্ঠ)।
কার্যকরী পরিষদের সদস্যরা হলেন— মোহাম্মদ হাশিম (দৈনিক ভোরের ডাক), আনছার হোসেন (দৈনিক আমার দেশ), ইব্রাহিম খলিল উল্লাহ মামুন (দৈনিক সমকাল ও বাসস), মওলানা নুরুল হক চকোরী (দ্য মর্নিং নিউজ), আজাদ মনসুর (সংবাদ অনুবাদক/সাব-এডিটর, আঞ্চলিক বার্তা সংস্থা ও বাংলাদেশ বেতার, কক্সবাজার), স ম ইকবাল বাহার চৌধুরী (অগ্রযাত্রা), আনোয়ার হোসাইন (দৈনিক আমার দেশ) এবং শামশুল আলম শ্রাবণ (প্রতিদিনের সংবাদ)।
সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি অ্যাডভোকেট জি এ এম আশেক উল্লাহ। সভা পরিচালনা করেন মোহাম্মদ উর রহমান মাসুদ। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু করেন আনোয়ার হোসাইন।
সভায় বক্তব্য রাখেন মোহাম্মদ হাশিম, আনছার হোসেন, মওলানা নুরুল হক চকোরী, আবদুর রহমান, নাছির উদ্দিন নোমানসহ অন্যান্য সদস্যরা।
নতুন কমিটি গঠনের মধ্য দিয়ে কক্সবাজারের সাংবাদিকদের পারস্পরিক ঐক্য, সম্প্রীতি, পেশাগত অধিকার ও কল্যাণমূলক কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।
সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষা, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং সদস্যদের কল্যাণে নবগঠিত কমিটি কার্যকর ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা সংগঠনের সদস্যদের।