রবিবার, আগস্ট ৯, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   জাতীয়
হাবিব গ্রুপের তিন পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
  Date : 08-10-2024
মােঃ জানে আলম সাকী, ব্যুরো চীফ, চট্টগ্রাম : ঋণখেলাপের মামলায় চট্টগ্রামভিত্তিক শিল্পগোষ্ঠী হাবিব গ্রুপের তিন পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। তাঁরা হলেন, ইয়াকুব আলী, ইয়াছিন আলী ও তানভীর মাহবুব। গতকাল রোববার অর্থঋণ আদালত চট্টগ্রামের বিচারক মো. মুজাহিদুর রহমান এই পরোয়ানা জারির আদেশ দেন। অর্থঋণ আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম বিভিন্ন গণমাধ্যমকে  বলেন, এবি ব্যাংক আগ্রাবাদ শাখা থেকে নেওয়া ঋণের পরিমাণ দাঁড়ায় ৩৯ কোটি ১৭ লাখ ৪৯ হাজার টাকায়। কিন্তু ঋণের বিপরীতে স্থাবর–অস্থাবর কিংবা সহায়ক কোনো সম্পদ বন্ধক নেই। যার কারণে নিলাম করা যাচ্ছে না। এ অবস্থায় ব্যাংকের পক্ষ থেকে আদালতে আবেদন করা হয় গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য। শুনানি শেষে আদালত তিন পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন।


সংবাদটি পড়া হয়েছে মোট : 907
  
  সর্বশেষ
আলহামদুলিল্লাহ, গোপালগঞ্জ-২ আসনের এমপি ডা. কে এম বাবরের অপারেশন সফল দ্রুত সুস্থতা কামনায় গোপালগঞ্জবাসীসহ সর্বস্তরের মানুষের দোয়া
জনতা ব্যাংক কোন পথে চলছে?
সাতক্ষীরায় হাসপাতালে রোগী সেজে চুরি, টাকা-মোবাইলসহ আটক ৩
আলহামদুলিল্লাহ, গোপালগঞ্জ-২ আসনের এমপি ডা. কে এম বাবর ভাইয়ের অপারেশন সফল

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308