সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   অধিকারের প্রতিবেদন
পুলিশের সাথে বন্দুক যুদ্ধে টেকনাফের মাদক ব্যবসায়ী নিহত
  Date : 03-11-2018

মোহাম্মদ জানে আলম সাকী, কক্সবাজার:-
কক্সবাজারের টেকনাফে পুলিশের সাথে বন্দুক যুদ্ধে মফিজ আলম নামের এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। ঘটনাটি মেরিন ড্রাইভ সড়কে ঘটে। সকালে মেরিন ড্রাইভ সড়কের হ্যাচারি জোন এলাকার পার্শবর্তী জঙ্গলে গুলিবিদ্ধ অবস্থায় মফিজ আলমের মৃত দেহ পাওয়া যায়। এ সময় ঘটনা স্থলথেকে ৫টি দেশীয় অস্ত্র ও ৫ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। নিহত মফিজ আলম হ্নীলা’র লেদা এলাকার স্থায়ী বাসিন্দা মৃত লাল মিয়ার পুত্র বলে জানা গেছে। টেকনাফ মডেল থানা সূত্রে জানান, মেরিন ড্রাইভ সড়কের হ্যাচারি জোন এলাকায় পুলিশের নিয়মিত টহল চলাকালে জঙ্গলে একদল লোকের সন্দেহজনক গতিবিধি দেখে পুলিশ এগিয়ে গেলে হঠাৎ পুলিশকে লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি চালায়। পরে সন্ত্রাসীরা পালিয়ে গেলে গুলিবিদ্ধ অবস্থায় মফিজ আলমের মৃত দেহ পড়ে থাকতে দেখা যায়। নিহত মফিজ আলমের বিরুদ্ধে বেশ কয়েকটি মাদক আইনে মামলা রয়েছে। এছাড়া তিনি একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী।



সংবাদটি পড়া হয়েছে মোট : 1725
  
  সর্বশেষ
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান: কিশোর গ্যাংয়ের ২৫ সদস্য গ্রেফতার
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান: চোর, ছিনতাইকারী ও মাদকসেবীসহ গ্রেফতার ১৭
ফলকে নিজের নাম দেখে ভবন উদ্বোধন করেননি হাসনাত আবদুল্লাহ
কক্সবাজারে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ১৪৪ জন আটক

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308