সোমবার, জুন ২২, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   সাহিত্য ও সাময়িকি
পরিবর্তনের জন্য একসঙ্গে গাইলেন সালমা-বিউটি
  Date : 01-04-2017

বিনোদন প্রতিবেদক


রিয়েলিটি শোয়ের মাধ্যমে লাখ লাখ ভক্ত শ্রোতার ভোটে নির্বাচিত হয়ে পথচলা শুরু করেন জনপ্রিয় দুই সংগীতশিল্পী সালমা ও বিউটি। নিয়মিতই গান করছেন তারা দুজনে। দেশ-বিদেশে শো-ও করে যাচ্ছেন নিয়মিত।

দুই তারকার মধ্যে সম্পর্কটাও দারুণ। তবে একসঙ্গে কোনো অনুষ্ঠানে তাদেরকে গান গাইতে দেখা যায়নি। অবশেষে সেই আক্ষেপ শেষ হতে যাচ্ছে। প্রথমবারের মতো তারা একসঙ্গে গাইছেন বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান পরিবর্তনে।

লালন সাঁইয়ের বহুল শ্রোতাপ্রিয় ‌‘করি মানা কাম ছাড়ে না মদনে’ গানে কণ্ঠ দিয়েছেন তারা। জনপ্রিয় সংগীত পরিচালক আরফিন রুমির নতুন সংগীতায়োজনে ইতিমধ্যে গানটিতে কণ্ঠ দিয়েছেন তারা। আগামী ৭ তারিখ বিটিভিতে গানটির চিত্রায়ন করা হবে।

জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘পরিবর্তন’ পরিকল্পনা, গ্রন্থনা, উপস্থাপনা ও নির্দেশনা দিয়েছেন জনপ্রিয় উপস্থাপক আনজাম মাসুদ। বাংলাদেশ টেলিভিশনে এটি প্রচার হবে আগামী ১৬ এপ্রিল রাত ১০টা ইংরেজি সংবাদের পর।



সংবাদটি পড়া হয়েছে মোট : 2023
  
  সর্বশেষ
৮ দিন ধরে ঝড়-বৃষ্টিতে কুড়িগ্রাম সীমান্তের শূন্যরেখায় ঝু‌লে আছে ৫ যুবকের ভাগ‌্য
ইসলামপন্থীদের রাজনৈতিক বিজয়ে শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে’
সমালোচনার মুখে ৩ ইউপির নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর, পুনরায় গণশুনানির আহ্বান
সংবাদ প্রকাশের জেরে কারাগারে সাংবাদিক: মামলার শুনানি রোববার

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308