| |
| উখিয়ায় মানব পাচার ও হুমায়ুন হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার: এসআরবি-১৫-এর বিশেষ অভিযান: কোর্ট বাজার থেকে গ্রেপ্তার আবুল কাশেম ওরফে পেটান আলী |
| |
|
|
|
|
|
|
|
| |
| |
|
| |
| |
| মােঃ জানে আলম সাকী, ঢাকা:- কক্সবাজারের উখিয়ায় চাঞ্চল্যকর মানব পাচার ও হুমায়ুন হত্যা মামলার এজাহারনামীয় পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে এসআরবি-১৫ (সিপিএসসি, কক্সবাজার)। গত ১৭ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ রাতে উখিয়া থানাধীন কোর্ট বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।রোববার (১৮ অক্টোবর) প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১৫ (সিপিএসসি, কক্সবাজার)-এর একটি চৌকস আভিযানিক দল গত ১৭ অক্টোবর রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে উখিয়া থানাধীন কোর্ট বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে উখিয়া থানার চাঞ্চল্যকর মানব পাচার ও হুমায়ুন হত্যা মামলার ৫ নম্বর এজাহারনামীয় পলাতক আসামি আবুল কাশেম ওরফে পেটান আলীকে (৪০) গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত আবুল কাশেম কক্সবাজার জেলার উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের উত্তর পুকুরিয়া গ্রামের বাসিন্দা। তিনি সৈয়দ আহমদের ছেলে।সংশ্লিষ্ট সূত্র জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।মানব পাচার ও হত্যা মামলার মতো গুরুতর অপরাধের ঘটনায় পলাতক আসামিদের আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
|
| |
|
|
|
| |
|
|
Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308
|
|
| |
|