| আদালত প্রতিবেদকঃ- সন্ত্রাসবিরোধী আইনের মামলায় পটুয়াখালীর বাউফল পৌরসভার সাবেক মেয়র জিয়াউল হক জুয়েলসহ ১৪ জনকে তিন দিনের রিমান্ড মন্জুর করেছে আদালত। মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার এসআই রুহুল আমিন তাদের গত ১১ সেপ্টেম্বর ঢাকার গুলশান-১ এলাকায় কয়েকশ’ লোকের অংশগ্রহণে একটি মিছিলে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অপরাধে সন্ত্রাসবিরোধী আইনের এ মামলা সাত দিনের রিমান্ডের আবেদন করে। তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন উভয় পক্ষের শুনানি শেষে তিন দিনের রিমান্ড মন্জুর করে। রিমান্ডে যাওয়া অন্য আসামিরা হলেন-নিষিদ্ধ ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীমউদ্দীন হল শাখার সাবেক সভাপতি শাহ্ মোস্তফা আলমগীর, তরিকুল ইসলাম টুটুল, জুলহাস মন্ডল সাকি, দেলোয়ার হোসেন জিসান, শেখ শহিদুল ইসলাম বাবু সরদার, রায়হান পারভেজ রুবেল, হারুন বাসার, বাবু শেখ, মো. খলিল, ফরিদ আহাম্মদ কাঞ্চন, রুহুল আমিন ফারাজি, মেজবাহ উদ্দিন খান ও আরিফুল ইসলাম।
|