শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   সারাদেশ
ব্রহ্মপুত্রে জেলের জালে ৯০ কেজির বিশাল বাঘাইড়
  Date : 17-10-2026

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-  কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলায় ব্রহ্মপুত্র নদে জেলের জালে ধরা পড়েছে ৯০ কেজি ওজনের বিশাল আকৃতির একটি বাঘাইড় মাছ। মাছটি এক লাখ ১০ হাজার টাকায় কিনে পরে এক লাখ ৩৫ হাজার টাকায় খুচরা বিক্রি করা হয়। বিশাল আকৃতির মাছটি দেখতে স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়। জানা গেছে, শুক্রবার (১৬ অক্টোবর) কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের পুটিমারী এলাকায় ব্রহ্মপুত্র নদে জেলে নরেন্দ্র নাথের জালে মাছটি ধরা পড়ে। পরে থানাহাট বাজারের মাছ ব্যবসায়ী মোঃ সাজু মিয়া জেলের কাছ থেকে মাছটি এক লাখ ১০ হাজার টাকায় কিনে নেন। ওই দিন সন্ধ্যায় কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার পাম্পমোড় এলাকায় মাছটি কেটে প্রতি কেজি এক হাজার ৫০০ টাকা দরে মোট এক লাখ ৩৫ হাজার টাকায় খুচরা বিক্রি করেন তিনি। এ সময় বিশাল আকৃতির বাঘাইড় মাছটি দেখতে পাম্পমোড় এলাকায় ক্রেতা ও উৎসুক মানুষের ভিড় জমে। শনিবার (১৭ অক্টোবর) মাছটির ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি আলোচনায় আসে।মাছ ব্যবসায়ী মোঃ সাজু মিয়া জানান, বর্তমানে ব্রহ্মপুত্র নদের পানি কমে যাওয়ায় জেলেদের জালে প্রায়ই বাঘাইড়, পাঙাশসহ বিভিন্ন প্রজাতির বড় বড় দেশি মাছ ধরা পড়ছে। এসব মাছের বাজারে ব্যাপক চাহিদা রয়েছে। তিনি বিভিন্ন ঘাট থেকে বড় মাছ কিনে এনে কেটে খুচরা বিক্রি করেন।আরেক মাছ ব্যবসায়ী মোঃ ফুলমিয়া বলেন, বড় ব্যবসায়ী, শিল্পপতি, আমলা ও রাজনৈতিক ব্যক্তিরা আগে থেকেই অর্ডার দিয়ে তাঁর কাছ থেকে বড় মাছ কেনেন। ব্রহ্মপুত্র নদের বিভিন্ন প্রজাতির বড় মাছের চাহিদা অনুযায়ী ক্রেতাদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থাও রয়েছে।চিলমারী উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোঃ এমদাদুল হক জানান, বর্তমানে ব্রহ্মপুত্র নদে বিভিন্ন প্রজাতির বড় মাছ ধরা পড়ছে। এতে জেলে ও মাছ ব্যবসায়ীরা আর্থিকভাবে লাভবান হচ্ছেন। তবে এসব দেশি মাছের বংশবিস্তার ও প্রাকৃতিক প্রজনন নিশ্চিত করতে মৎস্য বিভাগের পক্ষ থেকে প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে।



সংবাদটি পড়া হয়েছে মোট : 7
  
  সর্বশেষ
সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধ নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
সমন্বিত কৃষি খামারে ব্যাপক সাফল্য ফারুকের, বছরে ৩২ লাখ টাকার ফল-চারা বিক্রি
ব্রহ্মপুত্রে জেলের জালে ৯০ কেজির বিশাল বাঘাইড়
কক্সবাজারে সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ১১:৬ মাদকসেবী, ৪ ধর্তব্য অপরাধের আসামি ও ১ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308