মােঃজানে আলম সাকী, ঢাকা:- কক্সবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় কক্সবাজার পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন এলাকা থেকে ছিনতাইকারী, মাদক ব্যবসায়ী, মাদক সেবনকারী ও বিভিন্ন অপরাধে জড়িত মোট ১৩ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক ব্যবসায়ীদের কাছ থেকে ২ হাজার ১১০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। এ ছাড়া মোবাইল কোর্টের মাধ্যমে আরও ১০ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে।কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মােঃ আলী “মানবাধিকার খবর “ কে দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে একজন ছিনতাইকারী, দুজন মাদক ব্যবসায়ী, সাতজন মাদক সেবনকারী এবং বিভিন্ন ধর্তব্য অপরাধে জড়িত তিনজন রয়েছেন।গ্রেপ্তারকৃতদের পরিচয়
ছিনতাইকারী: গ্রেপ্তার হওয়া ছিনতাইকারী হলেন নিশান দে (২২)। তিনি মহেশখালী উপজেলার হুয়ানক ইউনিয়নের পুইছড়া এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের টাইম বাজার এলাকায় বসবাস করেন বলে পুলিশ সূত্রে জানা গেছে। তাঁর বিরুদ্ধে লামা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি পূর্বের মামলার তথ্যও উল্লেখ করা হয়েছে।
মাদক ব্যবসায়ী: গ্রেপ্তার দুই মাদক ব্যবসায়ী হলেন শেখ আহম্মদ (৫৬), দক্ষিণ ঘোনারপাড়া, ৯ নম্বর ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা এলাকার বাসিন্দা এবং মো. ইব্রাহিম আবিদ (২৬), দক্ষিণ রুমালিয়ারছড়া, সমিতি বাজার, ৭ নম্বর ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা এলাকার বাসিন্দা।
তাঁদের কাছ থেকে ২ হাজার ১১০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
মাদক সেবনের অভিযোগে গ্রেপ্তার সাতজন: ১. মো. ইউসুফ (২৫), মোহাজেরপাড়া, কক্সবাজার সদর। ২. তানভিরুল ইসলাম ফাহিম (১৯), ফাতেরঘোনা, কক্সবাজার সদর। ৩. আসিফ (১৯), বিসিক, ৪ নম্বর ওয়ার্ড, কক্সবাজার সদর। ৪. মো. হোসেন (২৫), খুরুশকুল, কক্সবাজার সদর। ৫. মো. তারেক (২০), ক্যাম্প-১৩, ট্যাংখালী, উখিয়া। ৬. ফারুক (১৯), বিসিক, ৪ নম্বর ওয়ার্ড, কক্সবাজার সদর। ৭. সাগর (১৮), ঘোনারপাড়া, কক্সবাজার সদর।
বিভিন্ন ধর্তব্য অপরাধে গ্রেপ্তার তিনজন: ১. শহিদুল ইসলাম (২৬), পূর্ব ডুমখালী, ২ নম্বর ওয়ার্ড, ডুলাহাজারা ইউনিয়ন, চকরিয়া। ২. রেজাইল করিম (২৬), ডুমখালী, ২ নম্বর ওয়ার্ড, ডুলাহাজারা ইউনিয়ন, চকরিয়া। ৩. আল মাহমুদ (১৯), সমিতিপাড়া, ১ নম্বর ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা।
মোবাইল কোর্টে আরও ১০ জনের সাজা
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মােঃ আলীর দেওয়া তথ্য অনুযায়ী, নিয়মিত বিশেষ অভিযানের পাশাপাশি মোবাইল কোর্টের মাধ্যমে আরও ১০ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে।
কক্সবাজার পৌরসভা ও আশপাশের ইউনিয়ন এলাকায় অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।