বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   সারাদেশ
কক্সবাজারে মাদকবিরোধী অভিযানে ১০ জন আটক, মোবাইল কোর্টে বিভিন্ন মেয়াদে সাজা
  Date : 15-10-2026

মােঃ জানে আলম সাকী, ঢাকা:-  কক্সবাজার পৌরসভার গোলদীঘির পাড় এলাকার ছোট খিয়াং জাদি ঘোনার পাড়ায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০ জনকে আটক করেছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের (মোবাইল কোর্ট) মাধ্যমে আটক ব্যক্তিদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করে কারাগারে পাঠানো হয়েছে।মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) রাত সাড়ে ৮টার দিকে কক্সবাজার সদর মডেল থানাধীন গোলদীঘির পাড়ের ছোট খিয়াং জাদি ঘোনার পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।প্রাপ্ত তথ্য অনুযায়ী, কক্সবাজার সদর মডেল থানা পুলিশের সদস্যরা বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের সঙ্গে যৌথভাবে এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় মাদক সেবনের অভিযোগে ১০ জনকে আটক করা হয়। পরে কক্সবাজার সদর, কক্সবাজারের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মোবাইল কোর্ট পরিচালনা করে আটক ব্যক্তিদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন। সাজা শেষে তাঁদের কারাগারে পাঠানো হয়।

সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন—

১. রনজিত রুদ্র (৫০)
২. সুনিল দে (৫৬)
৩. আকাশ দে (২৪)
৪. মো. আল আমিন (৩৬)
৫. আজিজুল হক পুতু (৩৮)
৬. সুজিত চক্রবর্তী (৩৬)
৭. মো. রফিক (৪০)
৮. রাজিব দে (৩৭)
৯. মো. শফি (৪০)
১০. মং মারমা (৩৫)

মাদকবিরোধী এ অভিযানের মাধ্যমে এলাকায় মাদক সেবন ও মাদকসংক্রান্ত অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার বিষয়টি উঠে এসেছে।



সংবাদটি পড়া হয়েছে মোট : 1
  
  সর্বশেষ
কক্সবাজারে সদর মডেল থানা পুলিশের অভিযানে ১৩ আসামি গ্রেপ্তার, ইয়াবা ও মোটরসাইকেল উদ্ধার
কক্সবাজারে মাদকবিরোধী অভিযানে ১০ জন আটক, মোবাইল কোর্টে বিভিন্ন মেয়াদে সাজা
কক্সবাজার জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬-এর প্যারেড পরীক্ষা সম্পন্ন
অবিরাম ভাঙছে পাহাড়-চা বাগানের টিলা, নেই স্থায়ী প্রতিরোধের ব্যবস্থা

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308