বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   সারাদেশ
রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি: আয়াস-রিমি কারাগারে
  Date : 15-10-2026

আদালত প্রতিবেদকঃ-   রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি দেওয়ার ঘটনায় মামলায় “রাষ্ট্র সংলাপ ফোরাম”ফোরামের সভাপতি আল নুর মোহাম্মদ আয়াস ও মারজিয়া খন্দকার রিমিকে কারাগারে পাঠিয়েছে আদালত। গতকাল বুধবার মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক আব্দুল গাফফার হিমেল তিন দিনের রিমান্ড শেষে তাদের কারাগারে আটক রাখার আবেদন করে। তার আবেদনে পরিপ্রেক্ষি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোঃ রিয়াদ হাসান উভয় পক্ষের শুনানি শেষে জামিনের আবেদন নাকচ করে দিয়ে কারাগারে পাঠানোর নিদেশ দেন।গত মঙ্গলবার দুই দিনের রিমান্ড শেষে আয়াসের দুই সহযোগী সাকিবুল হাসান ও সুজন মিয়াকে কারাগারে পাঠিয়েছে আদালত।গত ১১ অক্টোবর হাসান ও সুজনের দুই দিন এবং আয়াস ও মারজিয়া খন্দকার রিমিকে তিন দিনের রিমান্ড দেন ঢাকা একটি আদালত।আটক রাখার আবেদন বলা হয়, আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদে মামলার ঘটনার সাথে জড়িত অপরাপর পলাতক আসামিদের বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে যা যাচাই বাচাই করা হচ্ছে। মামলার সুষ্ট তদন্তের স্বার্থে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এবং আসামিদের নাম-ঠিকানা যাচাই না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখা একান্ত প্রয়োজন। এছাড়াও, মামলার তদন্তের স্বার্থে পরবর্তীতে আরো গভীর ও নিবিড় জিজ্ঞাসাবাদের লক্ষ্যে আসামিদের পুনরায় রিমান্ডে নেওয়ার প্রয়োজন হতে পারে।

গত ১০ অক্টোবর দুপুরে শিল্পকলা একাডেমির সামনে দেয়ালে আঁকা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতি মুছতে গিয়ে পুলিশের বাঁধার মুখে পড়েন আয়াসসহ একদল তরুণ। এর জেরে উভয়পক্ষের বাগ-বিতণ্ডার মধ্যে আয়াসসহ ৪ জনকে আটক করে পুলিশ।ঘটনাস্থলে এক নারীকে রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কালি দিতে দেখা যায়, তখন এক পুলিশ সদস্য তাকে বাধা দেন। গ্রেফতারকৃত রিমি বলেন, তারা ‘ভারতীয় আগ্রাসনের প্রতিবাদ’ জানাতে এসেছেন। পুলিশি বাধার মুখে আয়াসের নেতৃত্বে তারা স্লোগানও দেন।সেগুনবাগিচায় গত ৫ অক্টোবর ফুটপাত দখলমুক্ত করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। এরপর ফুটপাতের পাশের দেয়ালে রবীন্দ্রনাথ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, শিল্পাচার্য জয়নুল আবেদিন, সত্যজিৎ রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরসহ শিল্প, সাহিত্য ও সংস্কৃতিতে অবদান রাখা ১০ গুণী ব্যক্তিত্বের প্রতিকৃতি আঁকা হয়।জুলাই রেভ্যুলুশনারি অ্যালায়েন্স’ নামে একটি ফেইসবুক পেইজ থেকে শুক্রবার এই সাংস্কৃতিক ব্যক্তিদের ছবি আঁকা নিয়ে প্রশ্ন তোলা হয়। সত্যজিৎ রায় কিংবা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে ‘পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক ব্যক্তিত্ব’ আখ্যা দিয়ে তাদের প্রতিকৃতি আঁকা নিয়ে প্রশ্ন তোলা তারা। গত শনিবার ‘রাষ্ট্র সংলাপ ফোরাম’ এর আয়াসের নেতৃত্বে সেসব প্রতিকৃতি মুছতে যায় আটককৃত আসামিগন।জামিন শুনানিতে দুই পক্ষে আইনজীবী মধ্যে হট্টগোল হয় সেই সময় বিচারক এজলাস থেকে নেমে খাসকামরা অবস্থান করে।



সংবাদটি পড়া হয়েছে মোট : 5
  
  সর্বশেষ
কক্সবাজারে সদর মডেল থানা পুলিশের অভিযানে ১৩ আসামি গ্রেপ্তার, ইয়াবা ও মোটরসাইকেল উদ্ধার
কক্সবাজারে মাদকবিরোধী অভিযানে ১০ জন আটক, মোবাইল কোর্টে বিভিন্ন মেয়াদে সাজা
কক্সবাজার জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬-এর প্যারেড পরীক্ষা সম্পন্ন
অবিরাম ভাঙছে পাহাড়-চা বাগানের টিলা, নেই স্থায়ী প্রতিরোধের ব্যবস্থা

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308