সোমবার, অক্টোবর ১৯, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   সারাদেশ
ঘাটাইলে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
  Date : 19-10-2026

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি:-  টাঙ্গাইলের ঘাটাইলে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নের লক্ষ্যে ইউনিয়ন পর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।সোমবার (১৯ অক্টোবর) সকালে দেউলাবাড়ী ইউনিয়নের দারুল কোরআন নিজামিয়া মাদ্রাসা প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দিকনির্দেশনায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিস নূরী তাসমিন ঊর্মির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এস এম ওবায়দুল হক নাসির।অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. জসিম উদ্দিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী বিল্লাল হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন হেলাল, ইউনিয়ন বিএনপির সভাপতি মো. হাফিজুর রহমান খান, জাসা গ্রুপের চেয়ারম্যান লায়ন ডা. মো. আব্দুস সাত্তারসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।



সংবাদটি পড়া হয়েছে মোট : 9
  
  সর্বশেষ
ঘাটাইলে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
সাতক্ষীরার বড়দলে মৎস্য ঘেরে বিষ প্রয়োগ,৩ লাখ টাকার মাছ নিধনের অভিযোগে থানায় এজাহার
উখিয়ায় মানব পাচার ও হুমায়ুন হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার: এসআরবি-১৫-এর বিশেষ অভিযান: কোর্ট বাজার থেকে গ্রেপ্তার আবুল কাশেম ওরফে পেটান আলী
কক্সবাজারে সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযান: ১৩ জন গ্রেপ্তার, বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধারের তথ্য

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308