১৮ মাদক সেবনকারী, ৩ ধর্তব্য অপরাধের আসামি ও ৬ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার
মােঃ জানে আলম সাকী, ঢাকা। কক্সবাজার পৌরসভা ও সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং চোর-ছিনতাইকারীসহ অপরাধীদের গ্রেপ্তারের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করেছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ। গত ৫ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ থেকে ৬ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ পর্যন্ত গত ২৪ ঘণ্টায় পরিচালিত এ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত মোট ২৭ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
কক্সবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন ১৮ জন মাদক সেবনকারী, ৩ জন ধর্তব্য অপরাধের আসামি এবং ৬ জন বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আসামি।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মােঃ আলী " মানবাধিকার খবর "কে দেওয়া তথ্য অনুযায়ী, কক্সবাজার পৌরসভা ও সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের একাধিক স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের পরিচয় ও বিস্তারিত তথ্য
(ক) মাদক সেবনকারী—১৮ জন
১. মোঃ আবু তালেব (৪৫), পিতা-মৃত জামাল হোসেন, দক্ষিণ টেকপাড়া, পল্লবী রোড, ৭নং ওয়ার্ড, কক্সবাজার সদর।
২. একরামুল হক খোকন (৫২), পিতা-মৃত আলহাজ আবু তাহের মিয়া, দক্ষিণ রুমালিয়ারছড়া, ৭নং ওয়ার্ড, কক্সবাজার সদর।
৩. জয়নাল আবেদীন (৫০), পিতা-মৃত আব্দুল জলিল, মাঝের ডেইল, খুরুশকুল, ৮নং ওয়ার্ড।
৪. কাদের হোসেন (৪০), পিতা-মৃত মমতাজ, মনু পাড়া, খুরুশকুল, ৯নং ওয়ার্ড।
৫. আব্দুল্লাহ (২৬), পিতা-হাসেম উল্লাহ, কুলিয়াপাড়া, ৯নং ওয়ার্ড, খুরুশকুল।
৬. মোঃ আলী হোসেন (২৮), পিতা-নুরুল কবির, কুলিয়াপাড়া, ৯নং ওয়ার্ড, খুরুশকুল।
৭. সোহেল (২৪), পিতা-জয়নাল আবেদীন, সমিতিপাড়া, কক্সবাজার সদর।
৮. মোঃ সোহেল (৩০), পিতা-মোঃ সেলিম, সমিতিপাড়া, কক্সবাজার সদর।
৯. মোঃ ইমন (২৬), পিতা-মোঃ কাউছার, লাইট হাউজ, কক্সবাজার সদর।
১০. শিবলু চৌধুরী সিফাত (২৬), পিতা-হেলাল মিয়া, পশ্চিম পাড়া, ২নং ওয়ার্ড, ভারুয়াখালী ইউনিয়ন।
১১. মোঃ হেলাল উদ্দিন (৪৫), পিতা-মৃত সৈয়দ আলম, পশ্চিম বাহারছড়া, ১২নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা।
১২. মোঃ ইউসুফ (২৫), পিতা-ওসমান গনি, মোহাজের পাড়া, সার্কিট হাউজ সংলগ্ন, ১০নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা।
১৩. মোঃ নাসির ওরফে নাছির উদ্দিন (১৯), পিতা-নাজির উদ্দিন, মেম্বার ঘাটা, সাতকানিয়া, চট্টগ্রাম; বর্তমানে কালুর দোকান, উসুলের ঘোনা এলাকায় বসবাস।
১৪. হামিদ হোসেন বাপ্পি (২০), পিতা-রফিক, পূর্ব লাহার পাড়া, কক্সবাজার।
১৫. রনি (২২), পিতা-আব্দুর রশিদ, পূর্ব লাহার পাড়া, কক্সবাজার।
১৬. কাইছার উদ্দিন বাবু (২৮), পিতা-মোঃ লিয়াকত আলী, চৈরভাঙ্গা, পেকুয়া, কক্সবাজার।
১৭. জান্নাত উল্লাহ (২৫), পিতা-ইসাকমত, ক্যাম্প-ওয়ান ইস্ট, কুতুপালং, উখিয়া।
১৮. মোস্তফা (১৮), পিতা-বদি আলম, ক্যাম্প-ওয়ান ইস্ট, কুতুপালং, উখিয়া।
(খ) ধর্তব্য অপরাধে গ্রেপ্তার—৩ জন
১. আশরাফুল ইসলাম সাগর (২১), পিতা-মৃত নুর মোহাম্মদ, আশ্রয়ণ প্রকল্প, কেউড়া ভবন-৪০৭, খুরুশকুল ইউনিয়ন।
২. জসিম উদ্দিন (২২), পিতা-আবু ছৈয়দ, পুরাতন পল্লান পাড়া, টেকনাফ পৌরসভা; বর্তমানে কালুর দোকান, ইছুলুর ঘোনা এলাকায় বসবাস।
৩. বাবুল (২৪), পিতা-মৃত মাহামুদুল্লাহ, কুতুপালং জি-২, উখিয়া, কক্সবাজার।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দেওয়া তথ্য অনুযায়ী, ২ নম্বর আসামি জসিম উদ্দিনের বিরুদ্ধে টেকনাফ থানায় ৩০ অক্টোবর ২০২৬ তারিখে জিডি নং-১৬৫০, সময় সকাল ১০টা, পুলিশ আইনের ৩৪ ধারায় একটি অভিযোগ রয়েছে।
(গ) পরোয়ানাভুক্ত আসামি—৬ জন
১. ইকবাল হোসেন, পিতা-বশর মৌলভী, টেকপাড়া, কক্সবাজার পৌরসভা। তিনি কক্সবাজার পৌরসভার লালদিঘীর পশ্চিম পাড়ে অবস্থিত সাতকানিয়া হোটেলের এপি ম্যানেজার হিসেবে কর্মরত।
২. মোঃ সেলিম রেজা, পিতা-নজির আহম্মদ, তাজর মুল্লুক সড়ক, মধ্যম বাহারছড়া, ১০নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা।
৩. মোহাম্মদ ওমর হাছান, পিতা-আব্দু শুকুর, তেতৈয়া সওদাগর পাড়া, ১নং ওয়ার্ড, খুরুশকুল।
৪. আনছারুল করিম (৩২), পিতা-মৃত সুলতান আহমদ, মাঝির পাড়া/পূর্ব হামজার ডেইল, ৬নং ওয়ার্ড, খুরুশকুল।
৫. মিজানুর রহমান, পিতা-মৃত ইয়ামিন মিস্ত্রী, সাবেক পাড়া, ১নং ওয়ার্ড, ভারুয়াখালী ইউনিয়ন।
৬. মোহাম্মদ হারুন মিয়া, পিতা-মৃত আহামদ মিয়া, নতুন বাহারছড়া, মুজিব চেয়ারম্যানের বাড়ির পাশে, ৩নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা।
অভিযান অব্যাহত রাখার প্রত্যাশা
কক্সবাজার সদর মডেল থানা পুলিশের এ বিশেষ অভিযানে একদিনে ২৭ জন আসামি গ্রেপ্তারের ঘটনা এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের তৎপরতার বিষয়টি তুলে ধরেছে। বিশেষ করে মাদক সেবন, অপরাধমূলক কর্মকাণ্ড এবং বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারে পুলিশের এমন অভিযান অপরাধ নিয়ন্ত্রণে ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
কক্সবাজারের পর্যটননির্ভর জনপদে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, অপরাধ দমন এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পুলিশের নিয়মিত ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে—এমন প্রত্যাশা সচেতন মহলের।
তথ্যসূত্র: কক্সবাজার সদর মডেল থানা পুলিশ।