মােঃ জানে আলম সাকী, ঢাকা:- ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)-এর বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণে পুলিশের চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।
ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার জনাব শামীমা পারভীন-এর নির্দেশনায় এবং ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ জনাব সাইদুল ইসলাম-এর নেতৃত্বে পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ওই তিনজনকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে ঢাকা জেলা পুলিশ নিয়মিতভাবে বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় ডিবি (উত্তর)-এর এ বিশেষ অভিযান পরিচালিত হয়।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদকের বিস্তার রোধ এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।