সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   সারাদেশ
দিলীপ কুমার আগরওয়ালা হত্যাচেষ্টার মামলায় পুনরায় দুই দিনের রিমান্ডে
  Date : 26-10-2026

আদালত প্রতিবেদকঃ-    ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও  কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্যবিষয়ক উপকমিটির সদস্য দিলীপ কুমার আগরওয়ালাকে হত্যাচেষ্টার মামলায় পুনরায়  দুই দিনের রিমান্ড মন্জুর করেছে আদালত। গতকাল রবিবার মামলার তদন্ত কর্মকর্তার এসআই সুমন মিয়া দুই মামলায় পাঁচ দিনের রিমান্ড শেষে পুনরায় সাত দিনের রিমান্ডের আবেদন করে। তার আবেদনের প্রেক্ষিতে  ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন উভয় পক্ষের শুনানি শেষে জামিনের আবেদন নাকচ করে দিয়ে দুই দিনের রিমান্ড মন্জুর করে। গত ১৯ অক্টোবর সন্ধ্যায় দিলীপ কুমার আগরওয়ালাকে রাজধানীর বনানী থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশ-ডিএমপির গোয়েন্দা শাখা (ডিবি)।পরদিন সোনা ও হীরা চোরাচালন এবং অর্থ পাচারের মামলায় তাকে এক দিনের রিমান্ডে নেয় পুলিশ । এরপর গত বুধবার উত্তরা পশ্চিম থানার মামলায় আ. জব্বার হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে চার দিনের রিমান্ডে নেওয়া হয়।চার দিনের রিমান্ড শেষে রবিবার তাকে আদালতে হাজির করে পুনরায় সাত দিনের রিমান্ডের  আবেদন করে। রিমান্ড আবেদন বলা হয়,এ আসামি ফ্যাসিস্ট হাসিনার ঘনিষ্ট সহযোগী। হাসিনাকে টিকিয়ে রাখতে ফ্যাসিজম কায়েম করতে অর্থের জোগান দিয়েছেন। তিনি ফ্যাসিস্টের অন্যতম দোসর। মামলার ঘটনার সাথে জড়িত ছিল। মামলার ঘটনার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে যা যাচাই-বাছাই করা হচ্ছে এবং ঘটনা সাথে অন্য আরও কারা জড়িত তাদের নাম ঠিকানা জানার জন্য তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন।মামলার অভিযোগে বলা হয়েছে, জুলাই আন্দোলনের সময় ২০২৪ সালের ৫ অগাস্ট উত্তরা পশ্চিম থানার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ওপর বিএনএস সেন্টারের সামনে গুলিবিদ্ধ হন আ. জব্বার। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। ২৬ সেপ্টেম্বর পর্যন্ত তিনি বিভিন্ন  হাসপাতালে চিকিৎসা নেয়। পরবর্তীতে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ২০২৫ সালের ২৭ মার্চ তিনি বাদী হয়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫০ জনের নাম উল্লেখ করে উত্তরা পশ্চিম থানায় হত্যাচেষ্টা এ মামলাটি করে। 

 



সংবাদটি পড়া হয়েছে মোট : 7
  
  সর্বশেষ
কক্সবাজারের আলোচিত ঈদগড়–ঈদগাঁও সড়কে ডাকাতি: প্রধান সন্দেহভাজন ইমাম হোসাইনকে গ্রেফতার করেছে এসআরবি-১৫
দিলীপ কুমার আগরওয়ালা হত্যাচেষ্টার মামলায় পুনরায় দুই দিনের রিমান্ডে
স্ত্রীকে খুনের অপরাধে স্বামী মূতু দণ্ড
ঢাকা জেলা ডিবি (দক্ষিণ)-এর বিশেষ অভিযান: ইয়াবা ও হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার, প্রতারণা মামলার আরও ২ আসামি আটক

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308