সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   সারাদেশ
স্ত্রীকে খুনের অপরাধে স্বামী মূতু দণ্ড
  Date : 26-10-2026

আদালত প্রতিবেদকঃ-   দক্ষিণ কেরানীগঞ্জে যৌতুকের জন্য স্ত্রীকে খুনের অপরাধে স্বামী মিজানুর রহমান প্রকাশ ওরফে মিজান হোসেনকে মূতু দণ্ড পাশাপাশি তাকে এক লাখ টাকা অর্থদণ্ড করেছে ট্রাইব্যুনাল।গতকাল রবিবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ দন্ড দেন।দন্ডিত আসামি কারাগারে আটক আছে। মামলার অভিযোগ থেকে জানাযায়, ২০০৮ সালে মিজানের সঙ্গে মোসা. রেহানার বিয়ে হয়, তাদের দু`টি কন্যা সন্তান রয়েছে। বিয়ের পর থেকে বিভিন্ন সময় রেহানার বাবা যৌতুক হিসেবে অর্থ, স্বর্ণালংকার দেন মিজানকে। এসব নেওয়ার পরও ৫০ হাজার টাকা দাবি করে মিজান।২০১৯ সালের ২৫ জুলাই যৌতুকের জন্য   রেহানাকে কেরানীগঞ্জের চর মীরেরবাগ এলাকায় মারধর করে মিজান। পরে তাকে গলাটিপে হত্যা করেন। পরদিন মিজানের ভাই মো. আব্বাস দক্ষিণ কেরানীগঞ্জ থানায় এ মামলাটি করেন। মিজান গ্রেফতার হওয়ার পর আদালতে ‘স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। মামলার তদন্ত শেষে ২০১৯ সালের ২৯ ডিসেম্বর দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই আক্কাস মিয়া আসামি মিজানকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন।বিচার চলাকালে ট্রাইব্যুনাল ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করে।



সংবাদটি পড়া হয়েছে মোট : 10
  
  সর্বশেষ
কক্সবাজারের আলোচিত ঈদগড়–ঈদগাঁও সড়কে ডাকাতি: প্রধান সন্দেহভাজন ইমাম হোসাইনকে গ্রেফতার করেছে এসআরবি-১৫
দিলীপ কুমার আগরওয়ালা হত্যাচেষ্টার মামলায় পুনরায় দুই দিনের রিমান্ডে
স্ত্রীকে খুনের অপরাধে স্বামী মূতু দণ্ড
ঢাকা জেলা ডিবি (দক্ষিণ)-এর বিশেষ অভিযান: ইয়াবা ও হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার, প্রতারণা মামলার আরও ২ আসামি আটক

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308