রবিবার, অক্টোবর ১১, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   সারাদেশ
কক্সবাজারে সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১৬
  Date : 11-10-2026

মোঃ জানে আলম সাকী, ঢাকা। 

কক্সবাজার পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নে বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় মোট ১৬ জনকে গ্রেপ্তার করেছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মাদকসেবনের অভিযোগে ৪ জন, বিভিন্ন ধর্তব্য অপরাধে ৭ জন এবং আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ৫ জন রয়েছেন।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মােঃ আলী " মানবাধিকার খবর " জানান , চোর-ছিনতাইকারী গ্রেপ্তার এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন স্থান থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

মাদকসেবনের অভিযোগে গ্রেপ্তার ৪ জন

মাদকসেবনের অভিযোগে গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— কক্সবাজার পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের টেকপাড়া এলাকার নুরুল আমিন লালু (৩০) ও মোহাম্মদ হারুন রানা (৩৬), পিএমখালী ইউনিয়নের ছনখোলা এলাকার মো. সুলতান (২২) এবং পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের ঝাউতলা গাড়ির মাঠ এলাকার মো. চাঁদ মিয়া (২৫)।

বিভিন্ন ধর্তব্য অপরাধে গ্রেপ্তার ৭ জন

এ শ্রেণিতে গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— কুতুবদিয়াপাড়া-কুড়ারটেক এলাকার মো. হেলাল হোসেন (২১), ঘোনারপাড়া এলাকার মিজান (২১), সমিতিপাড়া এলাকার নুরুল আবছার (২৩), ঘোনারপাড়া এলাকার অরাফাত হোসেন সানি (২৩), টেকপাড়া বার্মিজ স্কুল রোড এলাকার হাসিবুল হাসান প্রকাশ মনু (৪০), পল্লাইন্যাঘাটা বিজিবি ক্যাম্প এলাকার মো. রিফাত (২০) এবং ঝিলংজা ইউনিয়নের খুরুলিয়া বোটপাড়া এলাকার জাহাঙ্গীর আলম (২০)।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার  দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার মো. রিফাতের বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় ২০২৪ ও ২০২৬ সালের একাধিক মামলা এবং ২০২২ সালের একটি নন-এফআইআর নথির উল্লেখ রয়েছে। তাঁর বিরুদ্ধে দণ্ডবিধির ৩৯২ ধারাসহ বিভিন্ন ধারায় মামলা রয়েছে বলে পুলিশের তথ্যে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে রামু থানায় ২০২৬ সালের একটি মামলার তথ্য রয়েছে। মামলাটিতে দণ্ডবিধির বিভিন্ন ধারায় অভিযোগ আনা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

ওয়ারেন্টভুক্ত ৫ আসামি গ্রেপ্তার

আদালতের গ্রেপ্তারি পরোয়ানামূলে গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— মধ্যম কুতুবদিয়াপাড়া এলাকার জাহেদুল ইসলাম প্রকাশ মানিক, পূর্ব মোহাজেরপাড়া এলাকার হাবিবুল্লাহ প্রকাশ সুন্দর আলা (২২), নাজিরারটেকের মোস্তাকপাড়া এলাকার মোছা. ইয়াসমিন, লাইট হাউজ এলাকার নুর আহাম্মদ প্রকাশ রুন্টু এবং মোস্তাকপাড়া এলাকার মো. আশেক।

আইনশৃঙ্খলা রক্ষায় অভিযান অব্যাহত

কক্সবাজার সদর মডেল থানা পুলিশের এ বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে অভিযুক্ত ও পরোয়ানাভুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়েছে। চুরি-ছিনতাই প্রতিরোধ, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পরবর্তী কার্যক্রম চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

 



সংবাদটি পড়া হয়েছে মোট : 2
  
  সর্বশেষ
কুড়িগ্রামের দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়ে নিয়োগ ও পাঠদান নিয়ে নানা অভিযোগ
কক্সবাজারে সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১৬
কুমিল্লায় স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন হত্যা মামলার রহস্য উদ্ঘাটন, সিএনজি চালক গ্রেপ্তার; উদ্ধার আইফোন
চকরিয়ায় ভুয়া ডাক্তার ও বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে অভিযান: ১ লাখ ৮৫ হাজার টাকা জরিমানা

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308