মোঃ জানে আলম সাকী, ঢাকা : কক্সবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় কক্সবাজার পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলার মোট ১৭ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মােঃ আলী " মানবাধিকার খবর " কে জানান, চোর ও ছিনতাইকারী গ্রেপ্তার, মাদকবিরোধী অভিযান, ধর্তব্য অপরাধে জড়িত ব্যক্তিদের আটক এবং আদালতের ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৪ জন চোর/ছিনতাইকারী, ২ জন মাদক সেবনকারী, ৬ জন ধর্তব্য অপরাধে এবং ৫ জন ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট ১৭ জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত চোর/ছিনতাইকারীরা হলেন—
১. মোঃ রমজান উদ্দিন (১৪), পিতা—গিয়াস উদ্দিন, মাতা—সাবেকুন নাহার, দক্ষিণ রুমালিয়ারছড়া, ৭নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা।
২. মোঃ আসিফ প্রকাশ আশিক উল্ল্যাহ (২৬), পিতা—শরিয়ত উল্লাহ, মাতা—ছালেহা বেগম, তোতকখালী, তাহের মোহাম্মদ ঘোনা, পিএমখালী ইউনিয়ন।
৩. মোঃ আরিফ (২৫), পিতা—আমির হামজা, মাতা—সিরাজ খাতুন, মাইজপাড়া, ৯নং ওয়ার্ড, পিএমখালী ইউনিয়ন।
৪. মোঃ আরমান (২৬), পিতা—মোঃ হোসাইন, মাতা—আক্তার বেগম, দক্ষিণ ডিককুল, ২নং ওয়ার্ড, ঝিলংজা ইউনিয়ন।
পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃত মোঃ আরিফের বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় একাধিক মামলা রয়েছে। এর মধ্যে ২০২৩ সালের একটি মামলায় দণ্ডবিধির বিভিন্ন ধারায় এবং ২০২২ সালের একটি মামলায় আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনের ধারায় মামলা রয়েছে।
মাদক সেবনের অভিযোগে গ্রেপ্তার ২ জন—
১. মোঃ জামাল (২২), পিতা—মৃত শহিদ উল্লাহ, মাতা—খালেদা বেগম, দক্ষিণ মুহুরীপাড়া, লিংক রোড, ৪নং ওয়ার্ড, ঝিলংজা ইউনিয়ন।
২. রাজু ইসলাম (২০), পিতা—সেলিম, মাতা—আছমা, বৈদ্যঘোনা, ৮নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা। বর্তমানে টেকপাড়া, মাঝিরঘাট এলাকায় বসবাস করেন।
ধর্তব্য অপরাধে গ্রেপ্তার ৬ জন—
১. রবিউল হাসান (২০), পিতা—মৃত রফিক, মাতা—সৈয়দা বেগম, বাদশা ঘোনা, ৯নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা।
২. করিম (২১), পিতা—নুরুল ইসলাম প্রকাশ নুরু সালাম, মাতা—হামিদা, বাদশা ঘোনা, ৯নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা।
৩. মোঃ শওকত হোসেন (৩২), পিতা—মৃত মোঃ হোসেন, মাতা—মাবিয়া খানম, সদরপাড়া, ৯নং ওয়ার্ড, দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন, রামু।
৪. সুমন চন্দ্র রায় প্রকাশ হাসান (৪৫), পিতা—প্রদীপ চন্দ্র রায়, মাতা—চন্দনা রানী রায়, মিরপুর, মাধবপুর ইউনিয়ন, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা।
৫. রহমত উল্লাহ (৩৬), পিতা—হাফেজ আহাম্মদ, মাতা—সুফিয়া খাতুন, মাইজপাড়া, ৯নং ওয়ার্ড, পিএমখালী ইউনিয়ন।
৬. রবিউল হাসান রাতুল (২২), পিতা—মোস্তাক আহমেদ, মাতা—লায়লা বেগম, দক্ষিণ হাজীরপাড়া, ২নং ওয়ার্ড, ঝিলংজা ইউনিয়ন।
ওয়ারেন্টভুক্ত গ্রেপ্তার ৫ জন—
১. মোঃ শহিদুল ইসলাম প্রকাশ শহিদ, পিতা—মোহাম্মদ হোছাইন, মাতা—তাহেরা বেগম, খাজা মঞ্জিল, বৈদ্যঘোনা, কক্সবাজার পৌরসভা।
২. এহছানুল হক (৩০), পিতা—মৃত রশিদ আহমদ, জানার ঘোনা, ঝিলংজা, কক্সবাজার সদর।
৩. খোরশেদ আলম, পিতা—গুরা মিয়া, পেতা সওদাগর পাড়া, ৬নং ওয়ার্ড, কক্সবাজার সদর।
৪. আবু বক্কর ছিদ্দিক, পিতা—মোঃ হাসান, মাতা—মোসাঃ আনোয়ারা বেগম, লাইট হাউস পাড়া, ফতের ঘোনা, ১২নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা।
৫. মোহাম্মদ আনিস (২৩), পিতা—জাফর আলম, মাতা—দিলুয়ারা, পশ্চিম কুতুবদিয়াপাড়া, ১নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী আরও জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে কক্সবাজার সদর মডেল থানা পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।