বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   সারাদেশ
উখিয়া থানা পুলিশের সাঁড়াশি অভিযানে আটক ৯
  Date : 08-10-2026

মােঃ জানে আলম সাকী, ঢাকা : কক্সবাজারের উখিয়ায় থানা পুলিশের রাতভর সাঁড়াশি অভিযানে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ও সাজাপ্রাপ্ত মামলার পলাতক ৯ আসামিকে আটক করা হয়েছে। পরে আটক ব্যক্তিদের প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৬ অক্টোবর) ভোররাতে উখিয়া থানার আওতাধীন বিভিন্ন এলাকায় পৃথকভাবে অভিযান পরিচালনা করা হয়। বিভিন্ন মামলায় আদালতের জারি করা ওয়ারেন্ট এবং সাজাপ্রাপ্ত হয়ে দীর্ঘদিন ধরে পলাতক থাকা আসামিদের গ্রেপ্তারে এ বিশেষ অভিযান চালানো হয়।

অভিযানে উখিয়া থানা পুলিশের একাধিক টিম অংশ নেয়। রাতভর অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ও সাজাপ্রাপ্ত মামলার পলাতক মোট ৯ জন আসামিকে আটক করতে সক্ষম হয় পুলিশ। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুর রহমান ৯ আসামি আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং বিভিন্ন মামলার পলাতক আসামিদের আইনের আওতায় আনতে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। অপরাধীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

পুলিশের এ ধরনের ধারাবাহিক অভিযানে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে এবং অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয়রা।



সংবাদটি পড়া হয়েছে মোট : 14
  
  সর্বশেষ
চকরিয়ায় ভুয়া ডাক্তার ও বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে অভিযান: ১ লাখ ৮৫ হাজার টাকা জরিমানা
উখিয়া থানা পুলিশের সাঁড়াশি অভিযানে আটক ৯
কক্সবাজার সদর মডেল থানার বিশেষ অভিযানে ১৭ আসামি গ্রেপ্তার
কক্সবাজারে চাঞ্চল্যকর কুলছুমা হত্যা মামলার আসামি ইরফান গ্রেপ্তার

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308