বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   সারাদেশ
চকরিয়ায় ভুয়া ডাক্তার ও বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে অভিযান: ১ লাখ ৮৫ হাজার টাকা জরিমানা
  Date : 08-10-2026

 মােঃ জানে আলম সাকী,ঢাকা : কক্সবাজারের চকরিয়ায় ভুয়া ডাক্তার ও বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য বিভাগ। এ সময় দুইজন ভুয়া ডাক্তার এবং দুইটি ফার্মেসি প্রতিষ্ঠানকে বিভিন্ন অনিয়মের দায়ে মোট ১ লাখ ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

৬ অক্টোবরবিকেলে চকরিয়ার মালুমঘাট ও চিরিংগা পৌর শহর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিউল আলমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন।

অভিযান চলাকালে স্বাস্থ্যসেবা প্রদানের ক্ষেত্রে প্রয়োজনীয় অনুমোদন ও বিধিবিধান না মেনে চিকিৎসা কার্যক্রম পরিচালনা এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে অনিয়মের বিষয়গুলো খতিয়ে দেখা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয় এবং জরিমানা আদায় করা হয়।

অভিযানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট (অ্যানেস্থেশিওলজি) ডা. মো. মামুন অর রশিদ চৌধুরী, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মিসকাত উদ্দীন আহমদ, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক আরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।

এ ছাড়া অভিযানে চকরিয়া থানা পুলিশের একটি দল এবং চকরিয়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সশস্ত্র আনসার সদস্যদের একটি টিম সহযোগিতা করে।

উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্টরা জানান, সাধারণ মানুষের নিরাপদ ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে ভুয়া চিকিৎসক এবং অনুমোদনহীন বা অনিয়মকারী স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংশ্লিষ্টদের মতে, চিকিৎসাসেবার নামে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যাতে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করতে না পারে, সে বিষয়ে প্রশাসনের নজরদারি আরও জোরদার করা হবে।



সংবাদটি পড়া হয়েছে মোট : 25
  
  সর্বশেষ
চকরিয়ায় ভুয়া ডাক্তার ও বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে অভিযান: ১ লাখ ৮৫ হাজার টাকা জরিমানা
উখিয়া থানা পুলিশের সাঁড়াশি অভিযানে আটক ৯
কক্সবাজার সদর মডেল থানার বিশেষ অভিযানে ১৭ আসামি গ্রেপ্তার
কক্সবাজারে চাঞ্চল্যকর কুলছুমা হত্যা মামলার আসামি ইরফান গ্রেপ্তার

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308