সোমবার, অক্টোবর ৫, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   সারাদেশ
কক্সবাজার জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ সভা ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
  Date : 05-10-2026

মােঃ জানে আলম সাকী, ঢাকা:-  কক্সবাজার জেলা পুলিশের মাস্টার প্যারেড, বিশেষ কল্যাণ সভা এবং সেপ্টেম্বর ২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৪ অক্টোবর ২০২৬) কক্সবাজার জেলা পুলিশের আয়োজনে পৃথক এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মাস্টার প্যারেডে কক্সবাজার জেলা পুলিশ সুপার সাজেদুর রহমান, পিপিএম (সেবা) অভিবাদন গ্রহণ করেন। পরে তিনি প্যারেডে অংশগ্রহণকারী অফিসার ও ফোর্সের শারীরিক সক্ষমতা, ফিটনেস, শৃঙ্খলা, পোশাক-পরিচ্ছদ ও টার্ন-আউট পরিদর্শন করেন। মানসম্মত পারফরম্যান্সের ভিত্তিতে যোগ্য পুলিশ সদস্যদের জিএস (গুড সার্ভিস) মার্ক প্রদান করা হয়।

প্যারেড পরিদর্শনকালে পুলিশ সুপার সদস্যদের পেশাগত দক্ষতা ও দায়িত্ব পালনের প্রস্তুতি যাচাই করেন। একই সঙ্গে বাংলাদেশ পুলিশের মূলনীতি ধারণ করে সততা, নিষ্ঠা, শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের জন্য পুলিশ সদস্যদের প্রতি নির্দেশনা প্রদান করেন।

মাস্টার প্যারেড শেষে পুলিশ সুপারের সভাপতিত্বে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের অফিসার ও ফোর্স অংশগ্রহণ করেন। দায়িত্ব পালনে কৃতিত্বপূর্ণ অবদান রাখায় বিভিন্ন কর্মকর্তা ও পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হয়। পুরস্কার হিসেবে তাদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন পুলিশ সুপার।

এছাড়াও নির্ধারিত ও অভিন্ন মানদণ্ডের ভিত্তিতে জেলার শ্রেষ্ঠ অফিসারদের পুরস্কৃত করা হয়। এ সময় পুলিশ সুপার ড্রেস রুলস যথাযথভাবে প্রতিপালন, অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন এবং সর্বোপরি মানবিক আচরণের মাধ্যমে জনগণের কাঙ্ক্ষিত পুলিশি সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি পুলিশ সদস্যদের উদ্দেশে বলেন, জনগণের আস্থা অর্জনই পুলিশের অন্যতম প্রধান দায়িত্ব। তাই দায়িত্ব পালনের ক্ষেত্রে পেশাদারিত্বের পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ ও মানবিক আচরণ নিশ্চিত করতে হবে।

পরে পুলিশ সুপারের কার্যালয়ে সেপ্টেম্বর ২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় কক্সবাজার জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সামগ্রিক অপরাধচিত্র পর্যালোচনা করা হয়।

সভায় মাদক, হত্যা, ধর্ষণ, ডাকাতি, অপহরণ, মানব পাচারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার তদন্তের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। দীর্ঘদিন ধরে তদন্তাধীন মামলাগুলো দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন পুলিশ সুপার।

এ সময় অপরাধ নিয়ন্ত্রণে আরও সক্রিয় ও পেশাদার ভূমিকা পালন, গুরুত্বপূর্ণ মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিতকরণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেওয়া হয়।

সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন ইউনিটের দায়িত্বশীল কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



সংবাদটি পড়া হয়েছে মোট : 13
  
  সর্বশেষ
কুড়িগ্রামের চিলমারীতে স্কুলের রাস্তা দখলমুক্ত না করেই ব্যক্তি মালিকানাধীন জমিতে রাস্তা নির্মাণ
কক্সবাজার জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ সভা ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪০
সাবেক সিইসি কাজী আউয়াল গার্মেন্ট কর্মী রুবেল হত্যা মামলায় গ্রেপ্তার

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308