মােঃ জানে আলম সাকী, ঢাকা:- কক্সবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় কক্সবাজার পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অভিযোগ ও মামলায় মোট ৪০ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মােঃ আলী "মানবাধিকার খবর " কে জানান, চোর ও ছিনতাইকারী গ্রেফতারের লক্ষ্যে পরিচালিত বিশেষ অভিযানে ২ জন চোর/ছিনতাইকারী, ১৪ জন মাদক সেবনকারী, পেনাল কোডের ২৯০ ধারায় ১৮ জন, ধর্তব্য অপরাধে ৫ জন এবং ওয়ারেন্টমূলে ১ জনকে গ্রেফতার করা হয়।কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মােঃআলী জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং অপরাধীদের আইনের আওতায় আনতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।চোর/ছিনতাইকারী গ্রেফতার অভিযানে কক্সবাজার পৌরসভা এলাকা থেকে নুর মোহাম্মদ (২৬) ও মাসুদুল করিম ওরফে মাসুদ করিম (৪৪) নামে দুইজনকে গ্রেফতার করা হয়।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, নুর মোহাম্মদের বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় ২০১৮ সালের ১৮ নভেম্বরের পৃথক মামলায় পেনাল কোডের ৩৯৯/৪০২ ধারা এবং অস্ত্র আইনের ১৯(এফ) ধারায় মামলা রয়েছে। অন্যদিকে মাসুদুল করিমের বিরুদ্ধে ২০১২, ২০১৭ ও ২০১৮ সালের বিভিন্ন সময়ে দায়ের হওয়া মামলা রয়েছে। এর মধ্যে পেনাল কোডের ৩৯৯/৪০২ ধারা এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলাও রয়েছে।
মাদক সেবনের অভিযোগে ১৪ জন গ্রেফতার
মাদক সেবনের অভিযোগে গ্রেফতার ১৪ জন হলেন—সাদ্দাম হোসেন (২৮), মো. তানজিদ (১৮), দুলু হোসেন (২০), মিরাজ (২০), আব্দুর রহিম (২২), নুরু কবির (২২), মো. জিসান (২১), মো. ইকবাল হোসেন (২২), মো. ফয়সাল (২৪), মো. দেলোয়ার (৩০), নুর মোহাম্মদ আরিফ (২২), তাইমন উদ্দিন ওরফে সায়মন উদ্দিন (২৫), রবিউল (২০) এবং হাসনাত করিম ওরফে রিপন (২৫)।
তাদের অধিকাংশই কক্সবাজার পৌরসভার বিভিন্ন ওয়ার্ড এবং ঝিলংজা ইউনিয়নের বিভিন্ন এলাকার বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে।
পেনাল কোডের ২৯০ ধারায় ১৮ জন আটক
পেনাল কোডের ২৯০ ধারায় গ্রেফতার করা হয়েছে মো. আরিয়ান (২০), মো. শাওন (৩২), মো. শাহেদ (২২), জিয়াউর রহমান জনি (২৪), মো. সাদ্দাম হোসেন (২৫), মো. শওকত (২২), মুফিজুর রহমান (২৮), আবুল হাশেম (৩৮), মারিয়া আক্তার জান্নাত (১৯), রুমা আক্তার (১৯), হালিমা আক্তার (১৯), সাথী আক্তার (২৩), মোছাম্মৎ হাবিবা খাতুন (২১), জান্নাতুল ফেরদৌস শারমীন (১৯), মো. ইয়াছিন কাদের (২২), মো. আমিন (২৫), মো. ইউনুস (৩৫) এবং মো. মুসলিম উদ্দিন আকাশ (২৮)।
পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে কক্সবাজার পৌরসভা ও জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দাদের পাশাপাশি দেশের বিভিন্ন এলাকার বাসিন্দাও রয়েছেন।
ধর্তব্য অপরাধে আরও ৫ জন গ্রেফতার
অভিযানে ধর্তব্য অপরাধে গাজী সালাউদ্দিন জিকু (২৬), নুরুল আলম বিপ্লব (৪০), সাইনুর মনি শিমুল (২৫), নাছির উদ্দিন (৩৫) ও আকমল উদ্দিন আকিব খান (২৫) নামে আরও পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।
ওয়ারেন্টমূলে গ্রেফতার ১
এ ছাড়া ওয়ারেন্টমূলে মাহে রাখাইন নামে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। তার ঠিকানা কক্সবাজার সদর থানাধীন পূর্ব মাছবাজার, রাখাইন পাড়া এলাকায় বলে পুলিশ জানিয়েছে।
কক্সবাজার সদর মডেল থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে সদর থানা পুলিশের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।