রবিবার, অক্টোবর ৪, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   সারাদেশ
কুতুবদিয়া ফুটবল খেলোয়াড় সমিতির আমন্ত্রণে কক্সবাজার জেলা ফুটবল খেলোয়াড় সমিতির নেতৃবৃন্দের কুতুবদিয়া সফর
  Date : 04-10-2026
মােঃ জানে আলম সাকী, ঢাকা:- কুতুবদিয়া উপজেলা ফুটবল খেলোয়াড় সমিতির আমন্ত্রণে কক্সবাজার জেলা ফুটবল খেলোয়াড় সমিতির নেতৃবৃন্দ কুতুবদিয়া সফর করেছেন। ফুটবলের উন্নয়ন, খেলোয়াড়দের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং ক্রীড়াঙ্গনের বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময়ের মধ্য দিয়ে সফরটি প্রাণবন্ত হয়ে ওঠে।
কুতুবদিয়া ফুটবল খেলোয়াড় সমিতির আয়োজনে জেলা পর্যায়ের ফুটবল খেলোয়াড় সমিতির নেতৃবৃন্দকে আন্তরিকভাবে স্বাগত জানানো হয়। এ সময় দুই সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বিভিন্ন বিষয়ে আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।
সফরকে ঘিরে কুতুবদিয়া ফুটবল খেলোয়াড় সমিতির পক্ষ থেকে ছিল অত্যন্ত সুন্দর ও আন্তরিক আয়োজন। আয়োজনে অংশগ্রহণকারী ক্রীড়াবিদ ও সংগঠকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। দীর্ঘদিনের ক্রীড়া-সম্পর্ককে আরও এগিয়ে নেওয়া এবং কক্সবাজার জেলার ফুটবল অঙ্গনকে আরও শক্তিশালী করার বিষয়ে উপস্থিত সবাই আশাবাদ ব্যক্ত করেন।
এ ধরনের সফর ও পারস্পরিক মতবিনিময় জেলার ফুটবল খেলোয়াড়দের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও ঐক্য আরও বাড়াবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। পাশাপাশি কুতুবদিয়ার প্রত্যন্ত অঞ্চলের প্রতিভাবান ফুটবলারদের সামনে এগিয়ে আসার সুযোগ তৈরি এবং জেলার ক্রীড়াঙ্গনে তাদের সম্পৃক্ততা বাড়ানোর ক্ষেত্রেও এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কুতুবদিয়া ফুটবল খেলোয়াড় সমিতির এই সুন্দর ও আন্তরিক আয়োজনের জন্য কক্সবাজার জেলা ফুটবল খেলোয়াড় সমিতির নেতৃবৃন্দ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন। একই সঙ্গে কুতুবদিয়া উপজেলা ফুটবল খেলোয়াড় সমিতির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সংগঠনের সকল সদস্যের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলার ফুটবল খেলোয়াড় ও সংগঠকদের মধ্যে এমন সৌহার্দ্যপূর্ণ যোগাযোগ, মতবিনিময় ও যৌথ কার্যক্রম অব্যাহত থাকবে। এর মাধ্যমে কক্সবাজারের ফুটবল অঙ্গন আরও সমৃদ্ধ ও গতিশীল হবে।


সংবাদটি পড়া হয়েছে মোট : 8
  
  সর্বশেষ
সাবেক সিইসি কাজী আউয়াল গার্মেন্ট কর্মী রুবেল হত্যা মামলায় গ্রেপ্তার
নয়াপাড়া ক্যাম্প থেকে নিখোঁজ রোহিঙ্গা কিশোরী উদ্ধার
কাউন্সিলর সাহাব উদ্দিন সিকদার হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচার দাবি
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব রাশেদ খানের হাতে ‘পাক্ষিক পেকুয়া’র চলতি সংখ্যা

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308