মােঃ জানে আলম সাকী, ঢাকা:- কক্সবাজার সদর থানা পুলিশ পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে মোট ১৪ জন আসামীকে গ্রেফতার করেছে। গত ২৪ ঘণ্টায় পরিচালিত বিশেষ অভিযানে চোর, ছিনতাইকারী, সন্ত্রাসী, মাদকসেবী ও ওয়ারেন্টভুক্ত আসামীদের আটক করা হয়।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মােঃ আলী " মানবাধিকার খবর "কে জানিয়েছেন, পৌরসভা ও ইউনিয়ন এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ অভিযান চালানো হয়। অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ১৪ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের তালিকা ও অপরাধের বিবরণ:
- চোর/ছিনতাইকারী (১ জন): সাইফুল ইসলাম (৩১), পিতা- নুরুল ইসলাম, সাং- পূর্ব লাইট হাউস পাড়া, ১২নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা। তার বিরুদ্ধে দ্রুত বিচার আইন ও পেনাল কোডের একাধিক মামলা রয়েছে।
- সন্ত্রাস বিরোধী আইনে (১ জন): মো: সেলিম রেজা (৫৩), জেলা কৃষক লীগ নেতা। পিতা- মৃত শফিকুর রহমান, সাং- ঝাউতলা গাড়ীর মাঠ, ১১নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা। তার বিরুদ্ধে পেনাল কোডের একাধিক ধারায় মামলা রয়েছে।
- মাদক সেবনকারী (৭ জন): ১. মোহাম্মদ (২৪), চকরিয়া। ২. মো: হাসিম (৩১), চকরিয়া। ৩. আব্দুল আজিজ (২৬), টেকনাফ। ৪. মো: খলিল (২৫), কক্সবাজার সদর। ৫. নুর মোহাম্মদ (৩৫), কক্সবাজার সদর। ৬. মো: নজরুল ইসলাম (৪০), বর্তমান ঠিকানা- কক্সবাজার সদর। ৭. মো: জাহেদ হোসেন (৩৫), কক্সবাজার সদর।
- ধর্তব্য অপরাধে (১ জন): সুলতানা রিজিয়া মনি (৪০), পিতা- মাওলানা এজাহার হক, সাং- বাংলাবাজার, পিএমখালী ইউনিয়ন, কক্সবাজার সদর।
- ওয়ারেন্টভুক্ত আসামী (৩ জন): ১. সাগর শর্মা (২২), ঝিলংজা। ২. মোহাম্মদ বেলাল উদ্দিন (৪৩), চৌফলদণ্ডী। ৩. মো: মনির আহমদ (৩২), খুরুশকুল।
- নিয়মিত মামলার আসামী (১ জন): নুরুল আমিন (৪৮), পিতা- মৃত হারুনুর রশিদ, সাং- উত্তর আদর্শগ্রাম, ১২নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মােঃ আলী আরও জানিয়েছেন , আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে কক্সবাজার সদর থানা পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। আইনগত প্রক্রিয়া শেষে আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।
|