মােঃ জানে আলম সাকী, ঢাকা:- কক্সবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত মোট ১৭ জন আসামীকে গ্রেপ্তার করা হয়েছে।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেথ মােঃ আলী "মানবাধিকার খবর " কে জানান, অপরাধ দমন, চোর ও ছিনতাইকারীদের গ্রেপ্তার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে পরিচালিত এই অভিযানে চোর ও ছিনতাইকারী ৩ জন, মাদক সেবনকারী ৬ জন এবং ধর্তব্য অপরাধে জড়িত ৮ জন আসামীকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের নাম ও পরিচয়:
(ক) চোর/ছিনতাইকারী (৩ জন):
১. মো: ছাদেক হোসাইন (২০), পিতা- ইসমাইল হোসেন, সাং- পশ্চিম কুতুবদিয়া পাড়া, ০১ নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা।
২. আব্দুল করিম (৩৬), পিতা- মৃত মনসুর আলম, সাং- পশ্চিম কুতুবদিয়া পাড়া, ০১ নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা।
৩. মো: ওসমান (২৪), পিতা- মো: জামাল, মাতা- হাফেজা বেগম, সাং- আমতলী, ০৬ নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা।
(খ) মাদক সেবনকারী (৬ জন):
১. প্রকাশ চন্দ্র শর্মা (৪৫), পিতা- সুজিত চন্দ্র শর্মা, সাং- খুরুুলিয়া হিন্দু পাড়া, ৯ নং ওয়ার্ড, কক্সবাজার সদর।
২. জালাল (৪৫), পিতা- আবুল হোসেন, মাতা- কহিনুর আক্তার, সাং- পেশকার পাড়া, কক্সবাজার সদর।
৩. তাবারক হোসেন (২৫), পিতা- ইউসুফ, মাতা- নুরআশা, সাং- লাইট হাউজ পাড়া, ০৯ নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা।
৪. আব্দুর শুক্কুর (২৫), পিতা- আবু ছিদ্দিক, সাং- পাহাড়তলী, ইসলপুর, ০৭ নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা।
৫. টিপু দাস (২৫), পিতা- মৃত দুলাল দাস, সাং- উত্তর ডেসমা, ০৯ নং ওয়ার্ড, সাতকানিয়া, চট্টগ্রাম।
৬. মো: মুহিত (২৪), পিতা- নুরুল ইসলাম, সাং- রশিদনগর, ৭ নং ওয়ার্ড, রামু, কক্সবাজার।
(গ) ধর্তব্য অপরাধে আসামী (৮ জন):
১. মো: সাহাব উদ্দিন (৩৪), পিতা- মৃত সফি সওদাগর, মাতা- শাহানা আক্তার, সাং- নতুন বাজার, সাতগরিয়াপাড়া, মহেশখালী, কক্সবাজার।
২. কামাল (৪২), পিতা- মৃত মো: কালু, মাতা- মাহমুদা, সাং- মাইঝ পাড়া, ০৩ নং ওয়ার্ড, ঈদগাহ ইউপি, ঈদগাহ, কক্সবাজার।
৩. নুরুল আমিন লালু (৪০), পিতা- মৃত আব্বাস, মাতা- মৃত নেছার, সাং- টেকপাড়া, পৌরসভা, কক্সবাজার সদর।
৪. মো: জাফর শেখ (৩৩), পিতা- জাহিদ, মাতা- জাহানারা, সাং- আমিনপুর, পাবনা সদর, পাবনা।
৫. ফয়সাল করিম প্র: কালু (২৬), পিতা- শাহ আলম, মাতা- জাহানারা বেগম, সাং- ভারুয়াখালী, সওদাগর পাড়া, ২ নং ওয়ার্ড, ভারুয়াখালী ইউপি, কক্সবাজার সদর।
৬. মালেক উদ্দিন (৫০), পিতা- আছদ আলী, মাতা- ধলু বিবি, সাং- পুরাতন বাহার ছড়া, ১০ নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা।
৭. নয়ন দে (৩৬), পিতা- দিলীপ দে, মাতা- মায়া রানী দে, স্থায়ী: দারোগা হাট, কেলিশহর, পটিয়া, চট্টগ্রাম; বর্তমানে: ৬ নং ঘাট, মসজিদ গলি, ২ নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা।
৮. মোহন দে (৩৫), পিতা- বাবুল দে, মাতা- রত্না দে, সাং- ঘোনারপাড়া, কৃষ্ণ ধামের সামনে, ৮ নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা।
গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।