শুক্রবার, অক্টোবর ২, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   সারাদেশ
সিংড়ায় বজ্রপাত প্রতিরোধে তালের চারা রোপণ করল স্কয়ার ক্রপ কেয়ার
  Date : 02-10-2026

মোঃ এমরান আলী রানা,নাটোর প্রতিনিধি:-  প্রাকৃতিক দুর্যোগ ও বজ্রপাত থেকে মানুষের জীবন রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখার লক্ষ্যে নাটোরের সিংড়ায় তালের চারা রোপণ কর্মসূচি ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

স্কয়ার ক্রপ কেয়ার বিভাগের উদ্যোগে বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১১টায় সিংড়া উপজেলার রাতাল বাজার থেকে কুমগ্রাম বাজার সংযোগ সড়কের দুই পাশে ২০০টি তালের চারা রোপণ করা হয়।

এর আগে পাবনার চাটমোহর উপজেলায় ৫০০টি তালের চারা রোপণের মাধ্যমে এ দেশব্যাপী কর্মসূচির সূচনা করা হয়। এরই ধারাবাহিকতায় সিংড়ায় চারা রোপণের পাশাপাশি খোলা মাঠে কাজ করা স্থানীয় কৃষকদের বজ্রপাতের ঝুঁকি এড়াতে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


আলোচনা সভায় বক্তারা বলেন, ভৌগোলিক অবস্থান ও জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশে ঝড়, বন্যা, খরা ও সাইক্লোনের মতো দুর্যোগ নিত্যসঙ্গী। তবে সাম্প্রতিক সময়ে মারাত্মক রূপ নিয়েছে "বজ্রপাত" যা প্রতি বছর অসংখ্য মানুষের প্রাণ কাড়ছে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ বজ্রপাতের সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে এবং গত ৪০ বছরে দেশে বজ্রপাতের সংখ্যা প্রায় ১৫ শতাংশ বেড়েছে। পরিস্থিতি বিবেচনায় ২০১৬ সালে বাংলাদেশ সরকার বজ্রপাতকে জাতীয় দুর্যোগ হিসেবে ঘোষণা করে। বজ্রপাতে প্রাণহানির একটি বড় অংশই ঘটে খোলা মাঠে কর্মরত কৃষকদের।


কৃষক সমাজকে সুরক্ষা দিতে এবং প্রাকৃতিক পরিবেশ রক্ষায় স্কয়ার ক্রপ কেয়ার এ সামাজিক ও পরিবেশবান্ধব উদ্যোগ গ্রহণ করেছে। প্রতিষ্ঠানটির প্রতিনিধিরা জানান, দেশের অন্যান্য বজ্রপাতপ্রবণ অঞ্চলেও তালের চারা রোপণের এই উদ্যোগ ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।


উক্ত আলোচনা সভা ও চারা রোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন নাটোর খামারবাড়ির অতিরিক্ত উপপরিচালক কল্যাণ প্রসাদ পাল, নাটোরের সিংড়া উপজেলার এসএপিপিও মি. কার্তিক সরকার রায়, স্কয়ার ক্রপ কেয়ারের ম্যানেজার মোঃ মোস্তাফিজুর রহমান, জোনাল সেলস ম্যানেজার মোঃ মুরাদ হোসেন, নাটোরের ফিল্ড সেলস ম্যানেজার মোঃ আমিনুল ইসলাম, এসডিও মোঃ নুর আলম, জামতলী বাজারের ব্যবসায়ী মোঃ বাবলু মিয়া এবং রাতাল বাজারের ব্যবসায়ী মোঃ মেহেদী হাসান (সবুজ)।

 



সংবাদটি পড়া হয়েছে মোট : 5
  
  সর্বশেষ
সিংড়ায় বজ্রপাত প্রতিরোধে তালের চারা রোপণ করল স্কয়ার ক্রপ কেয়ার
চকরিয়ায় চাঞ্চল্যকর জিসান হত্যা মামলার আসামি গ্রেফতার, আদালতে স্বীকারোক্তি
মাল্টায় মানবপাচার ও অর্থ আত্মসাতের অভিযোগে বাংলাদেশি ব্যবসায়ী গ্রেপ্তার
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ৯ আসামি গ্রেপ্তার

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308