শুক্রবার, অক্টোবর ২, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   সারাদেশ
ঢাকা জেলা পুলিশের উদ্যোগে হিজড়া সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
  Date : 02-10-2026

​মােঃ জানে আলম সাকী, ঢাকা:-  ঢাকা জেলায় বসবাসকারী হিজড়া সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে এক বিশেষ আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ০৩:৩০ ঘটিকায় ঢাকা জেলা পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

​উক্ত সভায় সভাপতিত্ব করেন ঢাকা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব শামীমা পারভীন।

​আলোচনা সভায় পুলিশ সুপার শামীমা পারভীন হিজড়া সম্প্রদায়ের নেতৃবৃন্দের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়নে পুলিশকে সহায়তার পাশাপাশি মাদকের ব্যবহার ও বিক্রি রোধে সচেতন ও সতর্ক থাকার জন্য সম্প্রদায়ের সদস্যদের প্রতি আহ্বান জানান।

​বক্তব্যে তিনি পারস্পরিক সহযোগিতা, সামাজিক সম্প্রীতি রক্ষা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও হিজড়া সম্প্রদায়ের মধ্যে সমন্বয় আরও জোরদার করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

​উক্ত মতবিনিময় সভায় ঢাকা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং হিজড়া সম্প্রদায়ের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



সংবাদটি পড়া হয়েছে মোট : 11
  
  সর্বশেষ
চকরিয়ায় চাঞ্চল্যকর জিসান হত্যা মামলার আসামি গ্রেফতার, আদালতে স্বীকারোক্তি
মাল্টায় মানবপাচার ও অর্থ আত্মসাতের অভিযোগে বাংলাদেশি ব্যবসায়ী গ্রেপ্তার
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ৯ আসামি গ্রেপ্তার
ঢাকা জেলা পুলিশের উদ্যোগে হিজড়া সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308