শুক্রবার, অক্টোবর ২, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   সারাদেশ
বাংলাদেশ পুলিশের ইতিহাসে নতুন অধ্যায়: যাত্রা শুরু করল বিশেষায়িত ও স্বতন্ত্র `সাইবার পুলিশ ইউনিট`
  Date : 02-10-2026

​মােঃ জানে আলম সাকী, ঢাকা:-  সাইবার অপরাধ দমন, ডিজিটাল নিরাপত্তার জোরদারকরণ এবং প্রযুক্তিভিত্তিক তদন্ত সক্ষমতা বৃদ্ধিতে বাংলাদেশ পুলিশের অধীনে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে বিশেষায়িত ও স্বতন্ত্র ‘সাইবার পুলিশ ইউনিট’।

​আজ বিকেলে রাজধানীর পুলিশ সদর দপ্তরের ‘হল অব ইন্টেগ্রিটি’তে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বাংলাদেশ পুলিশের এই নতুন ইউনিটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনের পর পুলিশ সদর দপ্তরের ‘হল অব প্রাইড’-এ আয়োজিত প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পরিবর্তনশীল অপরাধের ধরণ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)-র যুগে চিরাচরিত সনাতন পদ্ধতি থেকে বেরিয়ে এসে আধুনিক প্রযুক্তি ও মেধানির্ভর ফোর্সে রূপান্তরের লক্ষ্যেই এই ইউনিটের সূচনা করা হয়েছে।

​সাংগঠনিক কাঠামো ও পদায়ন

​ইউনিটটির সাংগঠনিক কাঠামো বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান:

  • ​নতুন গঠিত সাইবার পুলিশ ইউনিটটি একজন অতিরিক্ত আইজিপি`র নেতৃত্বে পরিচালিত হবে।

 

  • ​বর্তমানে প্রাথমিকভাবে অতিরিক্ত আইজিপি মো. ইকবাল হোসেনকে এই ইউনিটের দায়িত্ব প্রদান করা হয়েছে।

 

  • ​বিভাগীয় পর্যায়ে ডিআইজি ও অতিরিক্ত ডিআইজি এবং জেলা পর্যায়ে পুলিশ সুপার (এসপি) বা দায়িত্বপ্রাপ্ত জ্যেষ্ঠ কর্মকর্তারা দায়িত্ব পালন করবেন।

 

  • ​থানা পর্যায়ে ওসি`র নেতৃত্বে সাইবার কেন্দ্রিক সেবা প্রদান ও তদন্তের জন্য পৃথক সাব-ইন্সপেক্টর (এসআই), সহকারী সাব-ইন্সপেক্টর (এএসআই) ও কনস্টেবল পদায়ন করা হবে।

 

  • ​অনুমোদিত অর্গানোগ্রাম অনুযায়ী এই ইউনিটের মোট জনবল নির্ধারণ করা হয়েছে ৪,৫৯২ জন। বিদ্যমান পুলিশ ফোর্সের মধ্য থেকে অভিজ্ঞ ও প্রশিক্ষিত সদস্যদের পদায়নের পাশাপাশি নতুন নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে এই জনবল পূর্ণাঙ্গ রূপ পাবে।

 

​চুক্তিভিত্তিক বিশেষজ্ঞ নিয়োগ ও সুবিধা

​প্রথাগত পুলিশিং কাঠামোর বাইরে গিয়ে আন্তর্জাতিক মানের কারিগরি দক্ষতা নিশ্চিত করতে এই ইউনিটে আউটসোর্সিং ও চুক্তিভিত্তিক (কন্ট্রাকচুয়াল) উচ্চ দক্ষতাসম্পন্ন বিশেষজ্ঞ নিয়োগের বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। এতে থাকবে আকর্ষণীয় বেতন কাঠামো।

​যেসব পদে বিশেষজ্ঞ নিয়োগ দেওয়া হবে:

  • ​সিস্টেম অ্যানালিস্ট, ফাইন্যান্সিয়াল ডেটা অ্যানালিস্ট, সাইবার সিকিউরিটি এক্সপার্ট

 

  • ​নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর, ডার্ক ওয়েব অ্যানালিস্ট, ক্রিপ্টো অ্যানালিস্ট

 

  • ​ম্যালওয়্যার অ্যানালিস্ট, সোশ্যাল মিডিয়া অ্যানালিস্ট

 

  • ​ইমার্জেন্সি রেসপন্স কনসালটেন্ট এবং ডিজাস্টার রিকভারি এক্সপার্ট

 

​একইসঙ্গে রেগুলার পুলিশ ফোর্সের আইটি-প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যদের অগ্রাধিকার ভিত্তিতে এখানে নিয়োজিত করা হবে। সিনিয়র কর্মকর্তাদের জন্য দেশে ও বিদেশে উচ্চতর বিশেষায়িত প্রশিক্ষণের ব্যবস্থা এবং কাজের অবদানের ভিত্তিতে বিশেষ প্রণোদনা প্রদান করা হবে।

​ডিজিটাল ফরেনসিক ল্যাব ও সমন্বিত কাঠামো

​মানি লন্ডারিং, সোশ্যাল মিডিয়াভিত্তিক অপরাধ, গুজব, ফিন্যান্সিয়াল ক্রাইম, মাদক ও উগ্রবাদের প্রেক্ষাপটে এই ইউনিটের অধীনে সর্বাধুনিক প্রযুক্তি ও সাইবার যন্ত্রপাতি সমৃদ্ধ ডিজিটাল ফরেনসিক ল্যাবরেটরি স্থাপন করা হচ্ছে।

​পূর্বে বিভিন্ন ইউনিটে অসংগঠিতভাবে পরিচালিত সাইবার তদন্তের সমন্বয়হীনতা দূর করে এখন থেকে একক আমব্রেলা বা সুসংগঠিত কাঠামোর অধীনে সমস্ত কার্যক্রম পরিচালিত হবে। স্বরাষ্ট্রমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন যে, এই বিশেষায়িত ইউনিটের মাধ্যমে বাংলাদেশে সাইবার স্পেসের অপব্যবহার ও সব ধরণের সাইবার অপরাধ সফলভাবে দমন ও প্রতিরোধ করা সম্ভব হবে।



সংবাদটি পড়া হয়েছে মোট : 19
  
  সর্বশেষ
চকরিয়ায় চাঞ্চল্যকর জিসান হত্যা মামলার আসামি গ্রেফতার, আদালতে স্বীকারোক্তি
মাল্টায় মানবপাচার ও অর্থ আত্মসাতের অভিযোগে বাংলাদেশি ব্যবসায়ী গ্রেপ্তার
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ৯ আসামি গ্রেপ্তার
ঢাকা জেলা পুলিশের উদ্যোগে হিজড়া সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308