মােঃ জানে আলম সাকী,ঢাকা:- কক্সবাজারের চকরিয়ায় দেশজুড়ে আলোচিত জিসান হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ড্রাইভার কালুকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারের পর তাকে আদালতে সোপর্দ করা হলে সে হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।
আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, ঘটনার পর থেকে অভিযুক্তকে গ্রেফতারের জন্য পুলিশ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে ড্রাইভার কালুকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে এবং পরবর্তীতে বিজ্ঞ আদালতে হাজির করা হলে সে জিসান হত্যাকাণ্ডের সাথে কীভাবে জড়িত ছিল তার বিস্তারিত বিবরণ দেয় এবং জবানবন্দি প্রদান করে। এই হত্যাকাণ্ডে আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে এবং পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে।