শুক্রবার, অক্টোবর ২, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   সারাদেশ
৪৯তম বিসিএসে বাদ পড়া প্রার্থীদের প্রজ্ঞাপন আগামী সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী
  Date : 02-10-2026

​মােঃ জানে আলম সাকী, ঢাকা:-  ​যাচাই-বাছাই ও পুলিশ ভেরিফিকেশন সাপেক্ষে ৪৯তম বিসিএস (বিশেষ)-এ প্রথম পর্যায়ে বাদ পড়া প্রার্থীদের প্রজ্ঞাপন আগামী সোমবার (০৫ অক্টোবর, ২০২৬) জারি করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এছাড়া রাজনৈতিক পরিচয়ের কারণে কারও প্রতি কোনো বৈষম্য করা হবে না বলেও আশ্বস্ত করেছেন তিনি।

​গতকাল  দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সমসাময়িক বিষয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা জানান।

​ব্রিফিংয়ে মন্ত্রী বলেন, জুলাইয়ের ছাত্র-গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছিল একটি মানবিক ও বৈষম্যহীন রাষ্ট্র ও সমাজব্যবস্থা প্রতিষ্ঠার জন্য। তাই কারও রাজনৈতিক পরিচয় যাই হোক না কেন, বিসিএস বা অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে কোনো বৈষম্য সৃষ্টি করা হবে না।

​সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন পত্রিকায় ছড়িয়ে পড়া বিভ্রান্তি প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে বলেন, ৪৯তম বিসিএসে (বিশেষ) ৬১১ জনকে শিক্ষা ক্যাডারের প্রবেশ পদে নিয়োগ দিয়ে সম্প্রতি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এই বিসিএসে পিএসসি’র চূড়ান্ত ফলাফলে মোট উত্তীর্ণ হয়েছিলেন ৬৬৮ জন। সেই হিসাবে প্রজ্ঞাপনে ৫৭ জনের নাম ছিল না। তবে প্রকৃত তথ্য হলো— বাদ পড়া ৫৭ জনের মধ্যে ৩ জন সার্টিফিকেট জমা দিতে পারেননি এবং ৮ জন মেডিকেল টেস্টে উপস্থিত হননি। ফলে প্রথম প্রজ্ঞাপনে মূলত বাদ পড়া প্রার্থীর সংখ্যা ৫৭ জন নয়, ৪৬ জন।

​তিনি আরও উল্লেখ করেন, বিসিএস পরীক্ষায় ভেরিফিকেশন, মেডিকেল টেস্ট এবং সঠিক সার্টিফিকেট জমা দেওয়া একটি আইনি ও প্রশাসনিক বাধ্যবাধকতা। সামাজিক যোগাযোগমাধ্যমে এক প্রার্থীর আত্মাহুতির হুমকি প্রসঙ্গে কথা বলতে গিয়ে মন্ত্রী জানান, বিসিএসের প্রজ্ঞাপন এক দফাতেই শেষ হয়ে যায় না; এটি কয়েক ধাপে হতে পারে। তিনি আরও বলেন, ৪৬তম বিসিএসে সার্ভিস যোগদানের নির্ধারিত তারিখ ১২ অক্টোবর। সে হিসাবে এখনও বেশ কিছুদিন সময় রয়েছে।

​উস্কানিমূলক পোস্ট বা গুজবে কান না দিয়ে বাদ পড়া প্রার্থীসহ সকলকে ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভেরিফিকেশনে গুরুতর কোনো অপরাধের প্রমাণ বা কনভিকশন থাকলে আইনি বিধান অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়, যাতে পাবলিক সার্ভিস নিয়োগ ব্যবস্থা প্রশ্নবিদ্ধ না হয়।

​উক্ত প্রেস ব্রিফিংয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আবদুল বারী, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এবং জনপ্রশাসন সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 



সংবাদটি পড়া হয়েছে মোট : 8
  
  সর্বশেষ
চকরিয়ায় চাঞ্চল্যকর জিসান হত্যা মামলার আসামি গ্রেফতার, আদালতে স্বীকারোক্তি
মাল্টায় মানবপাচার ও অর্থ আত্মসাতের অভিযোগে বাংলাদেশি ব্যবসায়ী গ্রেপ্তার
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ৯ আসামি গ্রেপ্তার
ঢাকা জেলা পুলিশের উদ্যোগে হিজড়া সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308