মােঃ জানে আলম সাকী, ঢাকা:- কক্সবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন এলাকা থেকে মোট ৯ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। চোর ও ছিনতাইকারী গ্রেপ্তারসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে পরিচালিত এই অভিযানে ৫ জন ধর্তব্য অপরাধে এবং ৪ জন পরোয়ানাভুক্ত (ওয়ারেন্ট) আসামি রয়েছে।
ধর্তব্য অপরাধে গ্রেপ্তারকৃতরা (৫ জন):
১. মোঃ হারুন (২৫), পিতা: আলী হোসাইন, মাতা: হাজেরা বেগম সাং-পশ্চিম কুতুবদিয়া পাড়া, মাঝের গলি, ০১ নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা।
২. রহমত আলী(১৯), পিতা: জয়নাল উদ্দিন, মাতা: আনোয়ারা বেগম, সাং-ভাসাইন্যা পাড়া, নাজিরার টেক, ১নং ওয়ার্ড, কক্সবাজার।
৩. মোঃ মেহেদী হাসান, (১৯), পিতা: মৃত আবুল কাশেম , মাতা: আমিনা খাতুন , সাং-কুতুবদিয়া পাড়া, ১নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা।
৪. রুবেল প্রকাশ রিফাত (২৪), পিতা: রমজান আলী মাতা: ফাতেমা বেগম সাং-পশ্চিম লাহার পাড়া, ০১ নং ওয়ার্ড, ঝিলংজা ইউপি, কক্সবাজার सदर।
৫. ইয়া সিন আরাফাত (২৩), পিতা: সৈয়দ কবির মাতা: রহিমা বেগম সাং-বিসিক, লিংক রোড, ০৪ নং ওয়ার্ড, ঝিলংজা ইউপি, কক্সবাজার সদর।
পরোয়ানাভুক্ত গ্রেপ্তারকৃত আসামিরা (৪ জন):
১. নুরুল হায়াত রাকিব পিতা: নুরুল কবির সাং-বাসা/হোল্ডিং নং-৯০৬, পেশকার পাড়া, বড় বাজার, ৪নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা।
২. মোঃ আবুল কালাম সজীব পিতা: আব্দুল জলিল মাতা: নুরজাহান সাং-পূর্ব কলাতলী, চন্দ্রিমা হাউজ, ০১নং ওয়ার্ড, ১০নং ঝিলংঝা ইউনিয়ন, কক্সবাজার।
৩. মোহাম্মদ রফিক / আরিফুল ইসলাম (২৩), পিতা: আব্দুস সাত্তার সাং-আধারঘোনা, সাত্তার ঘোনা, ৯নং ওয়ার্ড, ইউপি-কালারমারছড়া, মহেশখালী, কক্সবাজার (বর্তমান-সমিতি পাড়া, ১নং ওয়ার্ড, কক্সবাজার সদর)।
৪. মোঃ রেজাউল করিম পিতা: রবিউল ইসলাম , সাং-বড় বাজার, সুন্দরবন শুটকীর দোকান, ৩নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মােঃ আলী " মানবাধিকার খবর "কে জানায়, অপরাধ দমন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এই ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।