| |
| সাভারে ৪ হাজার পিস ইয়াবাসহ পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার |
| |
| |
| মােঃ জানে আলম সাকী, ঢাকা:- ঢাকা জেলা গোয়েন্দা শাখার (ডিবি উত্তর) এক বিশেষ অভিযানে ৪,০০০ (চার হাজার) পিস ইয়াবাসহ মোঃ রায়হান ইসলাম (২৮) নামে এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১২ লাখ টাকা এবং এর ওজন প্রায় ৪০০ গ্রাম।পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা জেলার পুলিশ সুপার জনাব শামীমা পারভীন মহোদয়ের নির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে এই সফলতা অর্জন করে ঢাকা জেলা ডিবি (উত্তর)।ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ জনাব সাইদুল ইসলামের নেতৃত্বে ০২ অক্টোবর ২০২৬ রাত ১:০৫ ঘটিকায় সাভার মডেল থানাধীন জোরপুল এলাকায় অভিযান চালিয়ে চিহ্নিত মাদক ব্যবসায়ী মো: রায়হান ইসলামকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে উক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পূর্বেও ১টি মাদক মামলা রয়েছে। ধৃত আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন মামলা রুজু করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
|
| |
|
|
|
| |
|
|
Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308
|
|
| |
|