শনিবার, অক্টোবর ৩, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   সারাদেশ
জামায়াত নেতা মেজর(অবঃ) মোহাম্মদ আখতারুজ্জামান এক দিনের রিমান্ডে
  Date : 03-10-2026

আদালত প্রতিবেদকঃ-  শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালককে (ইডি) হুমকি ও নিরাপত্তা সুপারভাইজারকে মারধরের মামলায় বিএনপি সাবেক দুই বারের সংসদ সদস্য বতমানে জামায়াত নেতা মেজর(অবঃ) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জনের এক দিনের রিমান্ড মন্জুর করেছে আদালত। গতকাল শনিবার মামলার তদন্ত কমকর্তা বিমান বন্দর থানার  উপ-পরিদর্শক( এসআই)মাজেদুল ইসলাম পাঁচ দিনের রিমান্ডের আবেদন করে।  তার আবেদনের পরিপ্রেক্ষিতে  ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর উভয় পক্ষের শুনানি শেষে জামিনের জামিনের আবেদন নাকচ করে দিয়ে এক দিনের রিমান্ড মন্জুর করেন। গতকাল ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যান থেকে নামানোর  সময় হেলমেট ছুঁড়ে ফেলে দেন জামায়াত নেতা মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন।সিএমএম আদালতের ইনচার্জ এসআই মোরশেদ আলম প্রিজন ভ্যান থেকে নামানোর আগে তাকে হাতকড়া ও মাথায় হেলমেট পরাতে যান সেই সময়  আখতারুজ্জামান বলেন, “হাত ধরবেন না, ডোন্ট টাচ মি। জামায়াতের এই নেতা বলেন, “কেন আমি হেলমেট পরব।সাংবাদিকদের সামনে তিনি বলেন, “হেলমেট ছুঁড়ে ফেলে দিয়েছি। সরকারের অবৈধ অর্ডার মানি না।”এসময় ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগান দেন তিনি। নিজের বিরুদ্ধে অভিযোগের বিষয় সাংবাদিকদের উদ্দেশে বলেন, “আমি বিমানের অব্যবস্থাপনা নিয়ে কথা বলেছি। জুলুম-নির্যাতন করে আমাদের থামানো যাবে না।জামায়াত জনগণের জন্য লড়বে, জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়বে। জনগণের অধিকার আদায়ের সংগ্রাম অব্যাহত থাকবে। আমরা জনগণের জন্য লড়ব, ইনশাআল্লাহ।আদালত প্রাঙ্গণে বিজয়সূচক চিহ্নও দেখান।গত বৃহস্পতিবার সকালে মদিনা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে আসা ওমরাহ যাত্রীদের জমজমের পানি সরবরাহে বিলম্ব নিয়ে আখতারুজ্জামানের উচ্চ-বাচ্যের একটি ভিডিও সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।তাতে দেখা দেখা যায়, সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান বিমানবন্দরের ইউডি গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদকে উদ্দেশ করে বলছেন, “ঘাড় ধরে বের করে দেব, ঘাড় ধরে বের করে দেব। আপনারা কাজ করেন না, কিছু করেন না, তদবির করে পোস্ট নেন। মাইর খাইতে চান?”এ ঘটনায় মামলার পর শুক্রবার সন্ধ্যায় ঢাকার ক্যান্টনমেন্ট এলাকার বাসা থেকে আখতারুজ্জামানকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।



সংবাদটি পড়া হয়েছে মোট : 6
  
  সর্বশেষ
কক্সবাজার সদরে পুলিশের বিশেষ অভিযান: কৃষক লীগ নেতাসহ গ্রেফতার ১৪
জামায়াত নেতা মেজর(অবঃ) মোহাম্মদ আখতারুজ্জামান এক দিনের রিমান্ডে
কক্সবাজার সদর থানা পুলিশের বিশেষ অভিযানে ১৭ গ্রেপ্তার
সাভারে ৪ হাজার পিস ইয়াবাসহ পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308