| |
| সাতক্ষীরায় কিশোরীকে ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন |
| |
|
|
|
|
|
|
|
| |
| |
|
| |
| |
| মোঃ রফিকুল ইসলাম,সাতক্ষীরাঃ- সাতক্ষীরার পাটকেলঘাটায় ১৩ বছর বয়সি এক কিশোরীকে ধর্ষণের দায়ে মো. রওশন শেখ (৫৫) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিকে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আবু বকর সিদ্দিক আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। রওশন শেখ পাটকেলঘাটা থানার গণেশপুর এলাকার বাসিন্দা। মামলার বিবরণ ও রায় সূত্রে জানা যায়, ২০২৫ সালের ২২ মে বিকেল আনুমানিক ৪টার দিকে ভুক্তভোগী কিশোরী প্রাইভেট পড়তে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। পথিমধ্যে গণেশপুর বাজার এলাকায় অভিযুক্ত রওশন শেখের চায়ের দোকানের সামনে পৌঁছালে তাকে খাবার দেওয়ার প্রলোভন দেখানো হয়। পরে দোকানের পেছনে থাকা একটি মুরগির খামারের ভেতরে নিয়ে মেয়েটিকে ধর্ষণ করা হয়। ঘটনার পর ভুক্তভোগী বাড়ি ফিরে পরিবারকে বিস্তারিত জানালে তার বাবা মো. কামরুল শেখ বাদী হয়ে পরের দিন (২৩ মে ২০২৫) পাটকেলঘাটা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে অভিযুক্ত রওশন শেখকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। মামলা পরিচালনা ও বিচার চলাকালে বিচারক বাদী, চিকিৎসক, তদন্তকারী কর্মকর্তাসহ মোট ১১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন। সাক্ষ্য-প্রমাণ ও আইনি যুক্তি পর্যালোচনা শেষে আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিচারক নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় এ রায় দেন। রায়ে অসন্তোষ প্রকাশ বা আপিলের বিষয়ে কোনো মন্তব্য পাওয়া না গেলেও রাষ্ট্রপক্ষের আইনজীবী শেখ আলমগীর আশরাফ সন্তোষ প্রকাশ করে বলেন, ‘সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত ন্যায়বিচার প্রতিষ্ঠা করেছেন। এ রায় সমাজে অপরাধ প্রবণতা কমাতে দৃষ্টান্ত হিসেবে কাজ করবে।’ অন্যদিকে আসামি পক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী অ্যাডভোকেট ওয়ালীউল্লাহ।
|
| |
|
|
|