মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   সারাদেশ
চিত্রনায়িকা পরীমনির মাদক মামলায় অভিযোগ গঠন শুনানি ১৭ নভেম্বর
  Date : 29-09-2026

আদালত প্রতিবেদকঃ-  চিত্রনায়িকা পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে  মাদক মামলায় অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে আগামী ১৭ নভেম্বর দিন ধায করেছে  আদালত।গতকাল মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত-১০-এর বিচারক রবিউল আলমের আদালতে মাদক মামলায়  অভিযোগ গঠনের শুনানি জন্য দিন ধায ছিল। পরীমনির পক্ষে আইনজীবী নীলাঞ্জনা রিফাত (সুরভী) আদালতে হাজিরা দেন এবং শুনানি পেছানোর আবেদন করেন।অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ মোয়াজ্জম হোসেন ওই আবেদনের বিরোধিতা করেন। তিনি বলেন, আসামি ( পরীমনি) কয়েক বছর ধরে আদালতে না এসে সময় প্রার্থনা করছে, যা অগ্রহণযোগ্য। তার জামিন বাতিল করে অভিযোগ গঠনের আবেদন করেন। একই সঙ্গে আইনজীবীর মাধ্যমে তার হাজিরা গ্রহণের আবেদনও বাতিলের দাবি জানান।অন্য দিকে পরীমনির সময়ের আবেদন বলেন, পরীমনি অসুস্থ কিছুদিন আগে পায়ে আঘাত পেয়েছেন। পায়ের ব্যথা বেড়ে যাওয়ায় তার চলাফেরায় অসুবিধা হচ্ছে। এ কারণে তিনি আদালতে আসতে পারেননি।উভয় পক্ষের শুনানি শেষে আদালত সময়ের আবেদন মঞ্জুর করে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে ১৭ নভেম্বর নতুন তারিখ রাখে।মামলার অপর দুই আসামি পরীমনির ম্যানেজার আশরাফুল ইসলাম দিপু এবং তার খালু কবীর হোসেন হাওলাদার আদালতে হাজিরা দেন।২০২১ সালের ৪ অগাস্ট পরীমনির  বাড়িতে অভিযান চালিয়ে মদ ও মাদক উদ্ধারের কথা জানায় র‌্যাব।পরে তাকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে মাদকের মামলাও করে র‌্যাব। এক মাস কারাগারে থাকার পর মুক্তি পান পরীমনি।একই বছরের ৪ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের পরিদর্শক কাজী গোলাম মোস্তফা আসামি পরীমনিসহ তিন জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন।২০২২ সালের ৫ জানুয়ারি পরীমনিসহ তিন জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ হয়। মামলার কার্যক্রম বাতিল চেয়ে হাই কোর্টে আবেদন করেন পরীমনি। হাই কোর্ট পরীমনির মামলা চলতে পারে রায় দেন। 



সংবাদটি পড়া হয়েছে মোট : 2
  
  সর্বশেষ
চিত্রনায়িকা পরীমনির মাদক মামলায় অভিযোগ গঠন শুনানি ১৭ নভেম্বর
শেখ হাসিনার জন্মদিনে কেক কাটা উপলক্ষে একত্রিত হওয়ার নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগের বিভিন্ন সংগঠনের ১৫ নেতা কমী রিমান্ডে
সপ্তম শ্রেণি পড়ুয়া কিশোরী অন্তঃসত্ত্বা সৎ বাবার মৃত্যুদণ্ড
সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ৫ নভেম্বর

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308