মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   সারাদেশ
শেখ হাসিনার জন্মদিনে কেক কাটা উপলক্ষে একত্রিত হওয়ার নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগের বিভিন্ন সংগঠনের ১৫ নেতা কমী রিমান্ডে
  Date : 29-09-2026

আদালত প্রতিবেদকঃ-  রাজধানীর উত্তরায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৮০তম জন্মদিনে কেক কাটা উপলক্ষে একত্রিত হওয়ার  নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা কমীদের ১৪ জনকে তিন দিনের এক জনকে এক দিনের রিমান্ড মন্জুর করেছে আদালত। গতকাল মঙ্গলবার মামলার তদন্ত কমকর্তা উত্তরা পশ্চিম থানার  উপ-পরিদর্শক ইকবাল হোসেন সাত দিনের রিমান্ড আবেদন করে। তার আবেদনের পরিপ্রেক্ষিতে  ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ উভয় পক্ষের শুনানি শেষে জামিনের আবেদন নাকচ করে দিয়ে১৪ জনকে তিনদিন ও ফারজানার (২১) একদিনের রিমান্ড মঞ্জুর করেন।      রিমান্ডে যাওয়া অন্য  আসামিরা হলেন- মো. ইয়াকুব হোসাইন রাজিব (২৬), আরাফাত মিয়া (২২), রিফাত হাওলাদার (১৯), হৃদয় হাসান (২১), ফাহিম (১৯), রাজিব হোসেন রানা (২৪), মো. ফিরোজ (২৬), মো. আরিফ (২৮), মো. ওমর ফারুক (২১), আব্দুল্লাহ আল আমান (১৯), মো. আব্দুল্লাহ আল নোমান (২১), মো. সোহানুর হোসেন শাহীন (২২), মো. হাসিব (১৯) ও মো. হাসিব মিয়া (২৩)। রিমান্ড আবেদনে বলা হয়, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের কর্মীরা রাষ্ট্রকে অস্থিতিশীল ও রাষ্ট্রের অবকাঠামো ধ্বংসের লক্ষ্যে রাষ্ট্রবিরোধী অপরাধের ষড়যন্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রস্তুতি নিচ্ছিলেন এ তথ্য জানার জন্য রিমান্ডে প্রায়োজন।গত সোমবার গোপন সংবাদের ভিত্তিতে উত্তরা পশ্চিম থানার ৭ নম্বর সেক্টরের ২০ নম্বর সড়কে সাবেক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বরগুনা-২ আসনের সংসদ সদস্য শওকত হাসানুর রহমান রিমনের বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানের সময় একটি কক্ষের টেবিলের ড্রয়ার থেকে স্বেচ্ছাসেবক লীগের বরগুনার পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়ন কমিটির পদপ্রত্যাশী ২০ জনের নাম ও জীবনবৃত্তান্ত লেখা ২০ পৃষ্ঠা উদ্ধার করা হয়।পুলিশের দাবি, উদ্ধার করা কাগজপত্রে আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের লোগো, শেখ হাসিনা ও শেখ মুজিবুর রহমানের ছবি এবং ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখা ছিল। এ ঘটনায় উত্তরা পশ্চিম থানায়  রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ও নাশকতার প্রস্তুতির অভিযোগে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়।



সংবাদটি পড়া হয়েছে মোট : 2
  
  সর্বশেষ
চিত্রনায়িকা পরীমনির মাদক মামলায় অভিযোগ গঠন শুনানি ১৭ নভেম্বর
শেখ হাসিনার জন্মদিনে কেক কাটা উপলক্ষে একত্রিত হওয়ার নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগের বিভিন্ন সংগঠনের ১৫ নেতা কমী রিমান্ডে
সপ্তম শ্রেণি পড়ুয়া কিশোরী অন্তঃসত্ত্বা সৎ বাবার মৃত্যুদণ্ড
সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ৫ নভেম্বর

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308