বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   সারাদেশ
কক্সবাজার সদর থানা পুলিশের বিশেষ অভিযান: ১৫ জন আসামি গ্রেফতার, ১২০.৭ কেজি তামার তার উদ্ধার
  Date : 30-09-2026

​মােঃ জানে আলম সাকী, ঢাকা:-  কক্সবাজার সদর মডেল থানা পুলিশ পৌরসভা ও উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জন আসামিকে গ্রেফতার করেছে। গত ২৮ সেপ্টেম্বর হতে ২৯ সেপ্টেম্বর দুপুর ১২টা পর্যন্ত পরিচালিত ২৪ ঘণ্টার অভিযানে এসব আসামিদের গ্রেফতার করা হয়।

​কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মােঃ আলী " মানবাধিকার খবর "কে জানিয়েছেন,  অভিযানে চোর ও ছিনতাইকারী সন্দেহে ৩ জন, সন্ত্রাস বিরোধী আইনে ১ জন, মাদক সেবনের অভিযোগে ২ জন, ধর্তব্য অপরাধে ৩ জন এবং বিভিন্ন মামলায় পরোয়ানাভুক্ত (ওয়ারেন্ট) ৬ জনসহ সর্বমোট ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে চুরির অপরাধে জড়িতদের নিকট থেকে ১২০.৭ কেজি (একশো বিশ দশমিক সাত কেজি) তামার তার উদ্ধার করা হয়।

​গ্রেফতারকৃতদের পরিচয়:

  • ​চোর/ছিনতাইকারী: ১. তুহিন (২০), পিতা- জিয়াউর রহমান, সাং- সিকদার পাড়া, ১নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা। ২. মেজবাহ উদ্দিন (২০), পিতা- সৈয়দ আলম, সাং- দক্ষিণ তারাবুনিয়ার ছড়া, ৭নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা। ৩. সাগরিকা (৩৫), পিতা- মো: কাদের, বর্তমান সাং- পশ্চিম নতুন বাহারছড়া, ২নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা।

 

  • ​সন্ত্রাস বিরোধী আইন: ১. আবুল কাশেম (৪২), পিতা- মৃত সোলেমান, সাং- উত্তর পাড়া, ৭নং ওয়ার্ড, চৌফলদণ্ডী ইউপি, কক্সবাজার সদর।

 

  • ​মাদক সেবনকারী: ১. আফছার (১৯), পিতা- মৃত গিয়াস উদ্দিন, সাং- খুরুশকুল ল-মাঝি পাড়া, ৮নং ওয়ার্ড, খুরুশকুল ইউপি। ২. বেলাল মিয়া (৩০), পিতা- বদি আলম, সাং- খুরুশকুল ল-মাঝি পাড়া, ৮নং ওয়ার্ড, খুরুশকুল ইউপি।

 

  • ​ধর্তব্য অপরাধ: ১. মো: তুষার ইমরান (২৭), পিতা- আবুল কাশেম, সাং- কাইসম্যার ঘোনা, চেইন্দা, ৯নং ওয়ার্ড, মিঠাছড়ি ইউপি, রামু। ২. আব্দুল হামিদ (৫০), পিতা- মৃত ছৈয়দ আহাম্মদ, সাং- ঘোনার পাড়া, ৫নং ওয়ার্ড, ঝিলংজা ইউপি। ৩. মোহাম্মদ জলিল তালুকদার (৫৩), পিতা- মৃত সিরাজুল হক তালুকদার প্রকাশ মিয়া, সাং- তোতকখালী, তেহরিয়াঘোনা, ৩নং ওয়ার্ড, পিএমখালী ইউপি।

 

  • ​ওয়ারেন্টভুক্ত আসামি: ১. মোহাম্মদ শফিক, পিতা- মৃত আনু মিয়া, সাং- দক্ষিণ মুহুরীপাড়া, ৪নং ওয়ার্ড, ঝিলংজা ইউপি। ২. নূর আনা, স্বামী- আবদুল্লাহ, সাং- দক্ষিণ মুহুরীপাড়া, ৪নং ওয়ার্ড, ঝিলংজা ইউপি। ৩. মো: রায়হান ওরফে ডাকু রায়হান (৩০), পিতা- ফরিদ আলম, সাং- দক্ষিণ রুমালিয়ারছড়া, কক্সবাজার পৌরসভা। ৪. মোহাম্মদ ছৈয়দ (২৫), পিতা- নূর মোহাম্মদ, বর্তমান সাং- কলাতলী, আদর্শগ্রাম, ১২নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা। ৫. মো: জাহেদ হোসেন, পিতা- হাফেজ আহমদ, স্থায়ী সাং- দক্ষিণ রুমালিয়ারছড়া, কক্সবাজার পৌরসভা। ৬. আবুল কাশেম (৪৫), পিতা- মৃত হাজী সোলেমান, সাং- উত্তর পাড়া, ৭নং ওয়ার্ড, চৌফলদণ্ডী, কক্সবাজার সদর।

 

​কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মােঃ আলী আরও জানিয়েছে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে। আইনগত প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃত আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।



সংবাদটি পড়া হয়েছে মোট : 14
  
  সর্বশেষ
সাতক্ষীরায় কিশোরীকে ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা: প্রবাসী ৪ ভাইসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা
রামু ট্র্যাজেডির ১৪ বছর: আজও সুবিচারের অপেক্ষায় বৌদ্ধ সম্প্রদায়, পাশে থাকার বার্তা এনসিপির
সাতক্ষীরা কলারোয় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইল চেয়ার বিতরণ

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308