সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   সারাদেশ
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান: কিশোর গ্যাংয়ের ২৫ সদস্য গ্রেফতার
  Date : 28-09-2026

​মােঃ জানে আলম সাকী, ঢাকা:-  কক্সবাজার সদর থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে এক বিশেষ অভিযান পরিচালনা করেছে পুলিশ। এ অভিযানে মোট ২৫ জন কিশোর গ্যাং সদস্যকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

​কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাে শেখ মােঃ আলী  "মানবাধিকার খবর " জানিয়েছেন ,  রোববার (২৭ সেপ্টেম্বর, ২০২৬) সন্ধ্যা ৬:৩০ টা থেকে রাত ১০:০০ টা পর্যন্ত কক্সবাজার সদর মডেল থানা এলাকায় এ বিশেষ অভিযান চালানো হয়। অভিযান পরিচালনাকালে কিশোর গ্যাংয়ের গতিবিধি ও সন্দেহভাজন কর্মকাণ্ডের ওপর ভিত্তি করে ২৫ জন সদস্যকে আটক করে থানা হেফাজতে আনা হয়।

​আটককৃতদের বিষয়ে প্রাথমিক যাচাই-বাছাই ও তথ্যানুসন্ধান চালিয়ে এর মধ্যে ১০ জন কিশোরকে তাদের অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

​অভিযান প্রসঙ্গে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মােঃ আলী "মানবাধিকার খবর " কে আরও জানায়, অপ্রাপ্তবয়স্ক ও সংবেদনশীল বিষয় হওয়ায় আইনি সুরক্ষার সংগত কারণেই আটককৃতদের ছবি মিডিয়ায় বা জনসম্মুখে প্রকাশ করা হয়নি।

​অন্যদিকে, নিয়মিত আইনশৃঙ্খলা রক্ষার অংশ হিসেবে পুলিশ গত ২৪ ঘণ্টায় এলাকায় আরও ১৭ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে, যারা কিশোর গ্যাংয়ের অভিযানের তালিকার বাইরে অন্যান্য অপরাধের সাথে জড়িত।

​অপরাধ দমন ও শহরের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের এই ধরনের কঠোর ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে থানার পক্ষ থেকে জানানো হয়েছে।



সংবাদটি পড়া হয়েছে মোট : 29
  
  সর্বশেষ
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান: কিশোর গ্যাংয়ের ২৫ সদস্য গ্রেফতার
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান: চোর, ছিনতাইকারী ও মাদকসেবীসহ গ্রেফতার ১৭
ফলকে নিজের নাম দেখে ভবন উদ্বোধন করেননি হাসনাত আবদুল্লাহ
কক্সবাজারে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ১৪৪ জন আটক

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308