মােঃ জানে আলম সাকী,ঢাকা:- কক্সবাজার জেলায় কিশোর গ্যাংয়ের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিশেষ অভিযান পরিচালনা করেছে জেলা পুলিশ। উক্ত অভিযানে কিশোর গ্যাংয়ের সাথে জড়িত অভিযোগে মোট ১৪৪ জনকে আটক করা হয়েছে।
কক্সবাজার জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, এলাকায় শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখার স্বার্থে এই অভিযান পরিচালনা করা হয়। আটককৃতদের জিজ্ঞাসাবাদ ও সার্বিক পরিস্থিতি বিবেচনার পর, তাদের মধ্য থেকে কয়েকজনকে বিশেষ শর্তসাপেক্ষে নিজ নিজ পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষায় এবং কিশোর অপরাধ রোধে পুলিশের এমন গ্যাংবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।