সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   সারাদেশ
ফলকে নিজের নাম দেখে ভবন উদ্বোধন করেননি হাসনাত আবদুল্লাহ
  Date : 28-09-2026

​মােঃ জানে আলম সাকী, ঢাকা:-   ​কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ একটি উচ্চবিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে নামফলকে নিজের নাম দেখে অসন্তোষ প্রকাশ করেছেন। পরে ভবনটির আনুষ্ঠানিক উদ্বোধন না করেই অনুষ্ঠানস্থল ত্যাগ করেন তিনি।

​শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে তাঁর নিজ নির্বাচনী এলাকার দেবীদ্বার উপজেলার রাধানগর উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এদিন বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবন উদ্বোধন ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসনাত আবদুল্লাহ।

​বিদ্যালয় কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভবনটির উদ্বোধনের জন্য ফিতা কাটার আগে নামফলকের পর্দা সরানো হলে সেখানে নিজের নাম খোদাই করা দেখতে পান সংসদ সদস্য। এতে তিনি অসন্তোষ প্রকাশ করেন এবং আয়োজকদের জানান, জনগণের করের অর্থে নির্মিত সরকারি বা প্রাতিষ্ঠানিক স্থাপনায় ব্যক্তির নামে নামফলক দেওয়ার সংস্কৃতিকে তিনি সমর্থন করেন না।

​হাসনাত বলেন, জনপ্রতিনিধি বা রাজনৈতিক নেতাদের আত্মপ্রচারের জন্য স্থাপনার নামফলকে ব্যক্তির নাম ব্যবহার বন্ধ হওয়া উচিত। তিনি পুরানো সংস্কৃতির মতো ব্যক্তিপূজা নতুন বাংলাদেশে দেখতে চান না।

​তিনি আরও বলেন, জনগণের অর্থে উন্নয়নকাজ বাস্তবায়িত হয়। তাই কোনো স্থাপনার নামফলকে ব্যক্তিবিশেষের নামের পরিবর্তে দেশের নাম বা প্রতিষ্ঠানের ঐতিহাসিক তথ্য থাকা উচিত।

​এ সময় নিজের নির্বাচনী এলাকার ভবিষ্যৎ উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক স্থাপনার উদ্বোধনী ফলকে তাঁর নাম ব্যবহার না করার জন্য স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি। এরপর ভবনটির আনুষ্ঠানিক উদ্বোধন না করেই অনুষ্ঠানস্থল থেকে চলে যান।

​এ ঘটনায় দুঃখ প্রকাশ করে রাধানগর উচ্চবিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান, দ্রুত নামফলকটি পরিবর্তন করে নতুন ফলক স্থাপন করা হবে।

​উল্লেখ্য, ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টিকে ঘিরে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।



সংবাদটি পড়া হয়েছে মোট : 6
  
  সর্বশেষ
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান: কিশোর গ্যাংয়ের ২৫ সদস্য গ্রেফতার
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান: চোর, ছিনতাইকারী ও মাদকসেবীসহ গ্রেফতার ১৭
ফলকে নিজের নাম দেখে ভবন উদ্বোধন করেননি হাসনাত আবদুল্লাহ
কক্সবাজারে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ১৪৪ জন আটক

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308